
আদালতে আনি দিওয়ানির পরিবার কেপটাউনের ট্যাক্সিতে শিরিন দিওয়ানির পাশে আনি দিওয়ানির লাশ পড়ে থাকার ভিডিও দেখানো হয়। শিরিন এর জবাবে বলেন, তাকে কেপটাউন ট্যাক্সিতে ঐ দিন গান-পয়েন্টের মুখে সন্ত্রাসীরা রেখে তার স্ত্রীকে টেনে হিঁচড়ে গাড়ী থেকে বের করার চেষ্টা করে। এসময় সন্ত্রাসীদের গুলিতে শিরিন দিওয়ানি দাবি করেন তার ঘাড়ের মধ্যে গুলি লেগেছিলো।
শিরিন দিওয়ানি আদালতে তার স্ত্রীকে ভাড়াটিয়া গুন্ডা দিয়ে হত্যার অভিযোগে মামলার সাক্ষ্য প্রমাণ চলছে। আদালতে প্রসিকিউটর আনি দিওয়ানির হত্যার ভিডিও প্রদর্শনীর মাধ্যমে শিরিন দিওয়ানির বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ আনয়ন করেন।প্রসিকিউটর বলেন, ৩৪ বছরের এই ব্রিটিশ মিলিয়নর নিজের স্ত্রীকে হত্যার জন্য টাকা দিয়ে ভাড়াটিয়া খুনি হায়ার করে স্ত্রী হত্যার নীল নক্সা করেন ৪ বছর আগে কেপটাউনে হানিমুনে এসে স্ত্রীকে হত্যা করেন।
এর আগে আদালতে শিরিন দিওয়ানি স্ত্রী হত্যার অভিযোগ অস্বীকার করেন ও আদালতে তার বাইসেক্সুয়ালের কথা স্বীকারোক্তি দেন। চার বছর আগের এই হত্যাকান্ড ঘটার পর শিরিন দিওয়ানি জামিনে ব্রিটেনে চলে আসেন। মিলিয়নার কেয়ার হোম ওউনার দিওয়ানিকে কেপ টাউনের আদালতে নিয়ে বিচারের মুখোমুখি করার জন্য ব্রিটেনের আদালতে দীর্ঘদিন ধরে এক্সট্রাডাইট আবেদনের শুনানি চলে।ব্রিটিশ আদালতে শুনানির
শিরিন দিওয়ানি ভার্সাস আনি দিওয়ানি হত্যা মামলা বিশ্ব মিডিয়ায় ব্যাপক প্রচার পায়। আজকে শিরিন দিওয়ানির এই বাইসেক্সুয়াল স্বীকারোক্তি সারা বিশ্বের প্রভাবশালী মিডিয়া লুফে নেয়। আনি দিওয়ানিকে হত্যাকারী ট্যাক্সি ড্রাইভার সহ অপর দুই সহযোগী কেপ টাউনের জেলে বন্দি। তাদের একজন জুলু টঙ্গো সম্প্রদায়ভুক্ত। ধারণা করা হচ্ছে ( ডেইলি মেইল- ৬ অক্টোবর ২০১৪ সংখ্যা মতে) ঐ বন্দী ব্যক্তি শিরিন দিওয়ানির বিরুদ্ধে জবানবন্দী দিতে পারেন।
শিরিন দিওয়ানি পরিবার ব্রিটেনের মিলিয়নর পরিবারের সন্তান। ব্রিস্টলের আনি দিওয়ানিও প্রতিষ্ঠিত পরিবার থেকে আগত। উভয় পরিবারের টাগ অব ওয়ার শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে- সে পর্যন্ত অপেক্ষা করা ছাড়া গত্যন্তর নেই।