সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:০১

চামড়া সংগ্রহ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে

চামড়া সংগ্রহ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে

নিউজ ডেস্ক: সারাদেশে পালিত হলো ঈদুল আজহা। এ উপলক্ষে লাখ লাখ পশু কোরবানি দেওয়া হয়েছে। প্রথম দিনের কোরবানি শেষে এখন চলছে চামড়া সংগ্রহ। আর চামড়া সংগ্রহ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। তবে দাম নিয়ে হতাশ ছোট ব্যবসায়ীরা। বিশ্ব বাজারে কাঁচা চামড়ার দাম কমে যাওয়ায় দেশের বাজারে চামড়া শিল্পে নেতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছেন তারা।

ফিনিস লেদার অ্যান্ড লেদার গুডস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোহাম্মদ বেলাল হোসেন বাংলানিউজকে বলেন, কোরবানি শেষে এখন চামড়া সংগ্রহ চলছে। সোমবার রাত পর্যন্ত এ কাজ চলবে। কি পরিমাণ চামড়া পাওয়া যাবে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এবার দাম কম হওয়ায় চামড়া সংগ্রহ লক্ষ্যমাত্র ছাড়িয়ে যেতে পারে বলে মনে করেন তিনি।

এ চামড়া ব্যবসায়ী বলেন, এবার গরুর চামড়া সংগ্রহ ৬০-৬৫ লাখ পিস ছাড়িয়ে যাবে। অন্যদিকে ৪০-৪৫ লাখ পিস খাসির চামড়া সংগ্রহ হবে বলে মনে করেন তিনি। এ হিসাব শুধমাত্র ঢাকা ও এর আশপাশের এলাকার। তবে বিশ্ব বাজারে মন্দার কারণে চামড়া শিল্পের ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করেন আনোয়ার টেনার প্রাইভেট লিমিটেডের মালিক দিলজাহান ভূঁইয়া। বাংলানিউজ রিপোর্ট।

তিনি বলেন, এবার বিশ্ববাজারে এমনিতেই চামড়ার দাম নেই। তারপর সরকার যে দাম বে‍ধে দিয়েছে, সে দামে চামড়া কিনতে পারছি না। এর চেয়ে বেশি দামে চামড়া সংগ্রহ করতে হয়েছে। এখন এ চামড়া বিক্রি হবে কি-না তা নিয়ে চিন্তায় আছি। রাজধানীর চামড়ার পাইকারি বাজার পুরান ঢাকার পোস্তায় চলছে চামড়া সংগ্রহের ধুম। সোমবার দিনগত রাত ১২টার পর চামড়ার মজুদ সম্পর্কে সঠিক হিসাব পাওয়া যাবে বলে জানান ক্রেতারা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026