সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:০১

হজ্জ্ব শেষে ফেরার অপেক্ষায় হাজীরা

হজ্জ্ব শেষে ফেরার অপেক্ষায় হাজীরা

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সোমবার শেষ হয়েছে চলতি মৌসুমের হজের মূল কার্যক্রম। এখন বিদায় তাওয়াফ শেষ করে মঙ্গলবার  থেকে মক্কা ত্যাগ করতে শুরু করবেন হাজীরা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এ বছর প্রায় বিশ লাখেরও বেশি মানুষ হজে অংশ নেন। বাংলাদেশি হাজীদের ফিরতি ফ্লাইট আগামী বুধবার থেকে শুরু হয়ে শেষ হবে ৭ নভেম্বর।

মক্কায় বাংলাদেশ হজ মিশনের সুত্র মতে, এ বছর ৯৮ হাজার ৬০৫ জন (গাইডসহ) বাংলাদেশি হজের উদ্দেশ্যে সৌদি আরব আসেন। যারা হজের আনুষ্ঠানিকতা শুরুর আগে মদিনা জিয়ারত শেষ করেছেন তারা নিজ দেশে ফিরবেন। আর যে সমস্ত হাজীরা জিয়ারত করতে পারেননি তারা আগামী দু’-একদিনের মধ্যেই মদীনার উদ্দেশ্যে রওনা হবেন। জিয়ারত শেষে দেশে ফিরবেন তারা।

হজের মুল আনুষ্ঠানিকতা শুরু হয় ২ অক্টোবর (৮ জিলহজ) বৃহস্পতিবার থেকে। এর আগে হাজীরা মিকাত থেকে ইহরাম বেঁধে মক্কার উদ্দেশ্যে রওনা দেন। এরপর তাওয়াফে কুদুমের মাধ্যমে শুরু হয় হজের পূর্ণ আনুষ্ঠানিকতা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026