সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:০১

অপ্রতিরোধ্য আইএস

অপ্রতিরোধ্য আইএস

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সিরিয়া ও তুরস্ক সীমান্তের কাছে কোবানে শহরে প্রবেশ করেছে ইসলামপন্থি জঙ্গি ইসলামিক স্টেট (আইএস)।

শুধু তাই নয় তারা তিনটি জেলা তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। তবে পথে পথে সিরিয়ার কুর্দি যোদ্ধাদের সঙ্গে তাদের লড়াই হ্িচ্ছল। আইএস জঙ্গিরা কোবানে শহরে প্রবেশ করে ইরাকের মতো বিভিন্ন ভবন ও পাহাড়ে উড়িয়ে দেয় তাদের কালো পতাকা। তাদের ভয়ে ২০০০ বেসামরিক মানুষ তুরস্ক সীমান্ত দিয়ে পালিয়ে গেছে। কুর্দি সহ এক লাখ ৬০ হাজারেরও বেশি সিরিয়ান পালিয়ে গেছে।

এ অবস্থা দেখে কোবানে থেকে স্থানীয় কর্মকর্তা ইদ্রিস নাসান বলেছেন, এ শহরটি খুব তাড়াতাড়িই আইএসের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। শহরের ওপর দিকে একটি পাহাড়ে নিয়ন্ত্রণ তাদের হাতে। সেখান থেকে ভারি গোলা ছোড়া হচ্ছে। ফলে তিন দিক থেকে অবরুদ্ধ হয়ে পড়েছে কোবানে শহর। আজ ভোরের দিকে সেখানে ব্যাপক আকারে বিমান হামলা করার কথা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের। তবে তারা টার্গেট ঠিক করে হামলা চালাতে পেরেছে কিনা সে বিষয়ে জানা যায় নি।

তবে এটা আন্দাজ করা যাচ্ছে যে, আইএস জঙ্গিরা পশ্চিমা প্রশিক্ষিত সেনাদের চেয়ে কোন অংশে কম নয়। তারা একের পর এক শহরে অভিযান চালিয়ে যাচ্ছে। একটি জঙ্গি সংগঠনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বেশ কয়েকটি দেশ। তাদের রয়েছে অত্যাধুনিক অস্ত্র। তা সত্ত্বেও তারা আইএসের সঙ্গে পেরে উঠছে না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026