রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:১৫

ছোট ছেলে আবরামের ছবি প্রকাশ করলেন শাহরুখ

ছোট ছেলে আবরামের ছবি প্রকাশ করলেন শাহরুখ

শাহরুখের কোলে আবরাম, ছবি: টুইটারবিনোদন ডেস্ক: শাহরুখের কোলে আবরাম, ছবি: টুইটারগত বছরের ২৭ মে তৃতীয়বারের মতো বাবা হন ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খান। ছেলের নাম তিনি রাখেন আবরাম খান। সম্প্রতি ভক্ত ও দর্শকদের দারুণ এক ঈদ উপহার দিয়েছেন কিং খান। ঈদের দিন আবরামের চমৎকার একটি ছবি তিনি পোস্ট করেছেন তাঁর টুইটার অ্যাকাউন্টে।

দুই সন্তান আরিয়ান ও সুহানার জন্মের সময় প্রচণ্ড ব্যস্ত থাকায় পিতৃত্ব উপভোগের ফুরসতই মেলেনি শাহরুখের। মূলত এ কারণেই স্ত্রী গৌরী খানের পরামর্শে তৃতীয়বারের মতো বাবা হতে রাজি হন ৪৮ বছর বয়সী এ তারকা অভিনেতা।

টুইটারে প্রকাশিত ছবিতে দেখা গেছে, আবরামকে কোলে নিয়ে আদর করছেন শাহরুখ। ছবির পাশাপাশি এক টুইটার বার্তায় শাহরুখ লিখেছেন, ‘সবাইকে ঈদ আল আদাহ মুবারক। সবার জীবনে পরিপূর্ণ সুখ ও শান্তি কামনা করছি।’ আবরামকে উদ্দেশ করে শাহরুখ আরও লেখেন, ‘ছোট্ট এই ছেলেটিও আপনাদের শুভ কামনা জানাচ্ছে।’ এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।

বরাবরই আবরামকে জনসমক্ষে না এনে আড়ালে রাখার চেষ্টা করেছেন শাহরুখ। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আবরাম ফ্ল্যাশবাল্ব হোক, আমি তা চাই না। যে পাবলিক লাইফের অংশ আমি সেই সার্কাসে তাকে অংশ নিতে দেব না আমি। ভালো, মন্দ, কুৎসিত, মিডিয়ার ভালো দিক ও বিস্ময়কর দিক নিয়ে আমার পাবলিক লাইফ। আমি এর অংশ হলেও, আমার সন্তানরা নয়।’

জন্মের আগেই ছেলে আবরামের লিঙ্গ নির্ধারণের অভিযোগ ওঠায় মামলা হয় শাহরুখের বিরুদ্ধে। ব্যাপক বিতর্কের মুখেও পড়তে হয় তাঁকে। আবরামের হাঁড়ির খবর ফাঁস করায় মিডিয়ার ওপর প্রচণ্ড ক্ষুব্ধ হন শাহরুখ। তিনি শুরু থেকেই আবরামকে নিয়ে লুকোচুরি খেলেছেন। জনসমক্ষে আবরামের কোনো ছবি যাতে প্রকাশ হতে না পারে, তার সব ব্যবস্থাই করেছেন।

তৃতীয় সন্তানের বাবা হতে সারোগেসি পদ্ধতির সাহায্য নেন শাহরুখ। এ পদ্ধতিতে বাবা-মায়ের অনাগত সন্তানের ভ্রূণ পরিবারের বাইরের কোনো নারীর গর্ভে বেড়ে ওঠে। শুরুতে আবরামের সারোগেট মায়ের পরিচয় গোপন রাখা হলেও পরে জানা যায়, তাকে পৃথিবীর আলো দেখিয়েছেন শাহরুখ-গৌরীর নিকট আত্মীয়া নমিতা শিবার। গর্ভধারণের ৩৪ সপ্তাহ পর গত বছরের ২৭ মে আন্ধেরির মাছরানি হসপিটাল ফর উইমেনে আবরামের জন্ম হয়।

তৃতীয়বার বাবা হতে গিয়ে ভালোই ঝক্কি পোহাতে হয় শাহরুখকে। সন্তান জন্মের আগেই লিঙ্গ নির্ধারণের অভিযোগ ওঠায় তাঁকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়। কারণ ভারতে এ ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ ও বেআইনি। এমনকি শাহরুখের বিরুদ্ধে পিসিপিএনডিটি (প্রি-কনসেপশন অ্যান্ড প্রি-ন্যাটাল ডায়াগনস্টিক টেকনিকস) অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগে মামলা ঠুকে দেন সমাজকর্মী বর্ষা দেশপান্ডে।

এসব কারণে বাবা হওয়ার পর দুঃখ ও আনন্দের মিশ্র অনুভূতি হচ্ছে বলেই জানিয়েছিলেন শাহরুখ। ব্যক্তিগত বিষয়টি নিয়ে মিডিয়ার বাড়াবাড়িতে তিনি প্রচণ্ড বিরক্ত ও ক্ষুব্ধ হন। অভিমানে শুরুর দিকে পরিবারের নতুন অতিথি সম্পর্কে কোনো তথ্যই তিনি দেননি। এমনকি তৃতীয় সন্তানটি ছেলে নাকি মেয়ে, সে বিষয়েও মুখে কুলুপ এঁটেছিলেন তিনি। পরে অবশ্য আবরাম সম্পর্কে খুঁটিনাটি অনেক বিষয় নিয়ে জনসমক্ষে কথা বলেন শাহরুখ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026