সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০৬

চীনের ইউনানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১

চীনের ইউনানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভূমিকম্পের উপকেন্দ্র জিঙগু কাউন্টি ইউনান প্রদেশের পার্বত্য এলাকার প্রত্যন্ত অংশে অবস্থিত। ভূমিকম্পের উপকেন্দ্র জিঙগু কাউন্টি ইউনান প্রদেশের পার্বত্য এলাকার প্রত্যন্ত অংশে অবস্থিত। মঙ্গলবারের এ ভূমিকম্পটির কম্পন ইউনানের প্রধান শহর কুনমিং’য়েও অনুভূত হয়েছে বলে জানিয়েছে সিনহুয়া।

ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের মাত্র ১০ কিমি গভীরে ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। ভূমিকম্পের উপকেন্দ্রটি যেখানে ছিল সেই জিঙগু কাউন্টি ইউনানের পার্বত্য এলাকার প্রত্যন্ত গ্রামীণ এলাকা।

জিঙগু’র এক কর্মকর্তার বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে, ঘরবাড়িগুলো কয়েক সেকেন্ড ধরে কাঁপছিল এবং ছাদ থেকে টালি খসে পড়ছিল, সবাই দৌড়ে ঘরের বাইরে চলে আসে। এর আগে চীনের রাষ্ট্রীয় বেতারের খবরে পাঁচজন নিহত ও ২০ জন আহত হওয়ার খবর জানানো হয়েছিল।

চায়না পিপলস ডেইলি জানিয়েছে, জিঙগুতে তিন লাখ মানুষের বাস যাদের অধিকাংশই বিভিন্ন সংখ্যালঘু নৃগোষ্ঠির সদস্য। তাঁবু, কম্বল ও অন্যান্য ত্রাণ সামগ্রী নিয়ে সেনা সদস্যসহ প্রায় এক হাজার উদ্ধারকারী ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে।

অগাস্টে ইউনানের অন্য একটি অংশে ঘটে যাওয়া ৬ দশমিক তিন মাত্রার এক ভূমিকম্পে প্রায় ৬শ’ জন নিহত হয়েছিলেন। চীনের দক্ষিণপশ্চিমের এই অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ। একই এলাকার সিচুয়ান প্রদেশে ২০০৮ সালে ঘটে যাওয়া এক ভূমিকম্পে প্রায় ৭০ হাজার মানুষ নিহত হয়েছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026