সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯

মার্কিন সামরিক বিমান ভেঙে পড়লো মাটিতে

মার্কিন সামরিক বিমান ভেঙে পড়লো মাটিতে

আন্তর্জাতিক ডেস্ক: বুধবার পূর্ব ইংল্যান্ডের একটি শহরে মার্কিন সামরিক বিমান এফ-১৫ মাটিতে ভেঙে পড়েছে। এ সময় পাইলট ছিটকে দূরে পড়লেও তার আঘাত তেমন গুরুতর নয়। বুধবার পূর্ব ইংল্যান্ডের ওয়েন্টন হিল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। যুক্তরাজ্যের লিংকনশায়ারের পুলিশ এ তথ্য জানিয়েছে।

লিংকনশায়ার পুলিশ আরো জানান, দুর্ঘটনার পরপরই একটি হেলিকপ্টারে করে আহত পাইলট ঘটনাস্থল ত্যাগ করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি লিংকনশায়ার পুলিশ।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষ‍া বিভাগ সিএনএকে বিষয়টি নিশ্চিত করলেও বিমানটির গন্তব্য ও পাইলটের নাম-পরিচয় সম্পর্কে কিছু জানাতে রাজি হয়নি। পুলিশ পতিত বিমানটির ধ্বংসাবশেষের চারপাশ ঘিরে রেখেছে। এছাড়া স্থানীয় বাসিন্দাদের ওই জায়গা এড়িয়ে চলতে বলা হয়েছে। কেননা ধ্বংসাবশেষের ধোঁয়া বিপদজনক হতে পারে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026