সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০৬

মার্কিন ড্রোন হামলায় নিহত ৪, আহত ১

মার্কিন ড্রোন হামলায় নিহত ৪, আহত ১

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: আফগানিস্তানের সীমান্ত-সংলগ্ন পাকিস্তানের উপজাতি অধ্যুষিত উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওয়াজিরিস্তানে মার্কিন ড্রোন হামলায় বিদেশী নাগরিকসহ ৪ জন নিহত হয়েছে ও একজন আহত হয়েছে। তবে নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। ড্রোনটি থেকে দুটি মিসাইল একটি গাড়িতে আঘাত হানলে হতাহতের এ ঘটনা ঘটে। মাঝরাতের আগে হামলাটি পরিচালিত হয়। স্থানীয় কর্তৃপক্ষ এ খবরের সত্যতা নিশ্চিত করেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

উত্তর ওয়াজিরিস্তানের লামান গ্রামে ড্রোন হামলা চালানো হয়। এ অঞ্চলেই গত জুন মাস থেকে পাকিস্তানের সামরিক বাহিনী জঙ্গি দমনে বড় ধরনের অভিযানে অংশ নিয়েছে। ড্রোন হামলা পাকিস্তানের সার্বভৌমত্ব ও অখ-তার লঙ্ঘন, বারংবার পাকিস্তানের পক্ষ থেকে এমন অভিযোগ সত্ত্বেও চলছে অভিযান। এ মাসে উত্তর ওয়াজিরিস্তানে ড্রোন হামলার ঘটনা বেড়েছে। পাকিস্তানের সেনা অভিযানে এ পর্যন্ত ১ হাজারেরও বেশি জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছেন সেনা কর্মকর্তারা। এ অভিযানে ৮৬ সেনা প্রাণ হারিয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026