বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৩

গণমানুষের কবি দিলওয়ার’র ১ম মৃত্যুবার্ষিকী পালিত

গণমানুষের কবি দিলওয়ার’র ১ম মৃত্যুবার্ষিকী পালিত

একুশে পদক প্রাপ্ত, সিলেট সুরমা পারের গণমানুষের হৃদয়ের স্পন্দন কবি দিলওয়ারের  ১ম মৃত্যুবার্ষিকী ছিল ১০ অক্টোবর শুক্রবার।

এ উপলক্ষে শুক্রবার বেলা ২টায় দক্ষিণ সুরমার ভার্থখলাস্থ কবির বাসভবন খান মঞ্জিলে উপস্থিত হয়ে তাঁর কবরে পুষ্পাঞ্জলি অর্পণ ও ফাতেহা পাঠ করেন স্বর্ণালী সাহিত্য পর্ষদ ও কবি দিলওয়ার স্মৃতি সংসদ সিলেটের নেতৃবৃন্দ। অত:পর বেলা ৩টায় কবির বাসভবনে তাঁর জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা ও নিবেদিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও কবিতা পাঠে অংশ নেন সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব আখলাক আহমদ চৌধুরী, কবি কামরান ইবনে দিলওয়ার, সভাপতি কবি নূরুদ্দীন রাসেল, সহ-সভাপতি শাহিনূর রহমান শাহিন ও তাওহীদ হোসেন রাসেল, মুরাদ আহমদ, এ এইচ এম ইসরাইল আহমদ, মোঃ রমজান আলী, মোহাম্মদ আব্দুস সালাম, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ আব্দুল করিম, জাবেদ আমিন সেলিম, মোঃ ফখরুল ইসলাম, আজির উদ্দিন, হেলাল আহমদ, চন্দন চন্দ্র দে, আছমা বেগম, নাঈমা বেগম, মোঃ আব্দুর রব খিজির, মোছাঃ তাহমিনা বেগম, নূরুল আমিন খান প্রমুখ।

-বিজ্ঞপ্তি

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026