জ্যোতিষী রুবাই:
প্রেম, বিয়ে, অর্থপ্রাপ্তিসহ জানুন আপনার ভবিষ্যৎ!
পাঠককে সব সময় দিতে চায় ভিন্নতার স্বাদ। কারণ, পাঠকের চাহিদাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেই। অগণিত পাঠকের চাহিদা বিবেচনায় তাই জ্যোতিষ রুবাইর নেতৃত্বে ভারতীয় জ্যোতিষ শাস্ত্রের একটি বিশেষজ্ঞ প্যানেল নির্বাচিত করেছি আমরা। এই বিশেষজ্ঞ প্যানেল আপনার পাঠানো তথ্য-উপাত্ত ও আপনার সমস্যা ঘেঁটে মেটাচ্ছে মনে জমে থাকা সব প্রশ্নের উত্তর।
আমরা এরই মধ্যে অনেক সাড়া পেয়েছি। দেশ-বিদেশ থেকে বিভিন্ন জন জানছেন তাদের কাঙ্ক্ষিত বিষয়াদি। পাঠকের চাহিদা ও সাড়ার কথা বিবেচনা করে আরো সহজসাধ্য করা হয়েছে আমাদের পদ্ধতি। যারা প্রেম, বিয়ে, সংসার, জটিল সমস্যা, বাস্তুদোষ, রাহুদোষ প্রভৃতি জানতে চান, তারা মেইলে আমাদের জানান।
রাশি, লগ্ন, গণ, তিথি, বাস্তুশাস্ত্রসহ মনের বিভিন্ন প্রশ্নের অবসান ঘটাতে চান, তারা যোগাযোগ করুন এই মেইলে: apnarrashifol.bn24@gmail.com
ফিরতি মেইলে জানানো হবে বিস্তারিত নিয়ম-কানুন। এতে তরুণ-তরুণীসহ সব বয়সীদের কথা বিবেচনা করে নতুন কিছু সুযোগ থাকছে। সব জেনে ফের মেইল করলে নির্দিষ্ট সময় পর জানতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ফলাফল।
আজকের রাশিফল
১১ অক্টোবর ২০১৪
মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩
আর্থিক বিষয়ে উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। আর্থিক উন্নতির সঙ্গে সঙ্গে মানসিক চাপও কমতে থাকবে। নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন। সমাজে সম্মান বাড়তে থাকবে। সন্ধ্যার পর পরিস্থিতি শুভ। প্রেমযোগ আছে।
টোটকা: সম্ভব হলে একটি তামার বালা হাতে পড়ুন।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৫
নিজের সিদ্ধান্ত নিজে নিন। অন্য কারো কথা শুনে ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নেবেন না। দুপুরের পর মানসিক চিন্তা কেটে যেতে পারে। সহকর্মীদের আচরণে ক্ষুব্ধ না হয়ে তাদের সঙ্গে মানিয়ে চলতে চেষ্টা করুন। ব্যবসায়ীদের জন্য শুভ খবর আসতে পারে।
টোটকা: গোসল করার পর একটি নারকেল বাড়ির সদর দরজার ঠিক বাইরে মাটির ওপর আঘাত করে ভেঙে ফেলুন।
মিথুন: (২২ মে – ২১ জুন) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৯
সততা আপনার উন্নতির অন্যতম শক্তিশালী স্তম্ভ। রাশিচক্র থাকায় রোজগারের সমস্যা হবে না। তবে পরিকল্পিতভাবে কেউ আপনাকে হেয় করতে পারে। উত্তেজিত হয়ে করা মন্তব্য নিয়ে সমস্যায় পড়তে পারেন।
টোটকা: একটি নাভি-শঙ্খ নিজের কাছে রাখুন
কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ১২
আপনার দৃঢ়টার অভাব থাকায় পরিবারে তার প্রভাব পড়বে। দুপুরের পর প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পাবে। সম্পত্তি যোগ শুভ। শুভ খবর এলে সবাইকে দ্রুত জানাবার ব্যবস্থা নিন। শরীরে অস্বস্তি লাগলে বিশ্রাম নেওয়া দরকার।
টোটকা: একটি রূপার পয়সা নিজের সঙ্গে রাখুন।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৬
প্রেমের প্রচেষ্টা সফলতার মুখ দেখতে পারে। দুপুরের পর শুভ পরিবর্তন দেখা দেবে। পরিবারের সবাইকে কাছে পাবেন। কর্মক্ষেত্রে অভিজ্ঞতা বাড়বে। অর্থসমস্যা প্রত্যক্ষভাবে নেই।
টোটকা: একটি পাত্রে যব, গম, চাল, কালোজিরা, কাঁচামরিচ ভিজিয়ে বিছানার তলায় সারারাত রাখুন।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ৫
কাজের চাপে দাম্পত্য জীবনে সময় দিতে পারবেন না। গুপ্ত শত্রুতা থেকে সতর্ক থাকুন। আর্থিক সমস্যা আছে। দুপুরের পর থেকে প্রতিকূলতা কমতে পারে। কোনো বিষয় নিয়ে মানসিক যন্ত্রণার শিকার হতে পারেন।
টোটকা: শয়ন কক্ষের দক্ষিণে সারাদিন একটি মাটির প্রদীপ জ্বালিয়ে রাখুন।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ৯
প্রেম নিয়ে হতাশ হবেন না। সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হব