মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:২০

ধান ছেড়ে পেঁয়াজে উত্তরাঞ্চলের চাষী

ধান ছেড়ে পেঁয়াজে উত্তরাঞ্চলের চাষী

সেরাজুল ইসলাম সিরাজ: কন্দ পেঁয়াজ চাষে ঝুঁকছেন উত্তরাঞ্চলের চাষীরা। ধান চাষে ধারাবাহিক লোকসান, অন্যদিকে পেঁয়াজ চাষে অল্প সময়ে অনেক বেশি মুনাফার কারণে এমনটি হয়েছে বলে মনে করছে কৃষি বিভাগ।

উত্তরাঞ্চলের মাঠে মাঠে এখন পেঁয়াজ রোপনের ধুম। কৃষকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন কৃষাণিরাও। রংপুরের পীরগঞ্জ, পীরগাছা, মিঠাপুকুর ও তারাগঞ্জ উপজেলা ঘুরে এ চিত্র দেখা গেছে।

পীরগঞ্জ উপজেলায় গত মৌসুমে ৭শ ৬০ হেক্টর জমিতে কন্দ পেঁয়াজ (গোটা পেঁয়াজ রোপন) চাষ হয়েছিল। কৃষকরা ফলন ও দাম ভালোই পেয়েছিলেন। সে কারণে এ বছর বেশি পরিমাণে পেঁয়াজ রোপন করছেন বলে জানালেন পরশুরামপুর গ্রামের এমদাদুল হক।

বাংলানিউজকে এমদাদুল হক জানান, গত বছর সাড়ে ১২ শতক জমিতে পেঁয়াজ রোপন করেছিলেন। এতে তার খরচ পড়েছিল ৫ হাজার টাকা। আর পেঁয়াজ বিক্রি করেছিলেন ২৫ হাজার টাকায়। প্রায় ২০ হাজার টাকা লাভ করেছিলেন তিনি। ধানে ওই জমিতে এমন মুনাফা কল্পনা করাও সম্ভব নয়।

সূত্র: বাংলানিউজ২৪




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026