মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:২৬

মোদি ও নওয়াজকে আমন্ত্রণ মালালার

মোদি ও নওয়াজকে আমন্ত্রণ মালালার

 নিউজ ডেস্ক: মাত্র ১৭ বছর বয়সে শান্তিতে নোবেল জয় করা পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফজাই চিরপ্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধানকে নোবেল বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। এ অনুষ্ঠানে মালালার সঙ্গে শান্তিতে যৌথভাবে নোবেল পাওয়া ভারতের শিশু অধিকার বিষয়ক সংগ্রামী কর্মী কৈলাশ সত্যার্থীকেও (৬০) সম্মানিত করা হবে। নরওয়ের রাজধানী অসলোয় আগামী ডিসেম্বরে নোবেল বিতরণ করা হবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই।

মালালা জানান, আমি নিজে শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে আমাদের সঙ্গে যোগদানের অনুরোধ জানিয়েছি। কৈলাশ সত্যার্থির সঙ্গে এ ব্যাপারে কথা বলেছেন বলেও জানান মালালা। পাক-ভারত সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে কৈলাশ ও মালালা দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে দৃঢ় সম্পর্ক গড়তে একসঙ্গে কাজ করার ব্যাপারেও সম্মত হয়েছেন।

মালালা বলেন, আমরা একসঙ্গে কাজ করবো এবং ভারত ও পাকিস্তানের মধ্যে দৃঢ় সম্পর্ক স্থাপনের চেষ্টা করবো। ভারত ও পাকিস্তানের মধ্যে মুখোমুখি সংঘর্ষমূলক অবস্থাকে ‘সত্যিই হতাশাব্যঞ্জক’ বলে মন্তব্য করেন এ কিশোরী। মালালা আরও বলেন, আমরা ভালো সম্পর্ক চাই ও আমি প্রকৃতপক্ষেই শান্তিতে বিশ্বাসী।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026