মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২

ব্রিটিশ পার্লামেন্ট স্বীকৃতি দিল ফিলিস্তিন রাষ্ট্রকে

ব্রিটিশ পার্লামেন্ট স্বীকৃতি দিল ফিলিস্তিন রাষ্ট্রকে

সুমন আহমেদ: সোমবার অনুষ্ঠেয় পার্লামেন্টর সদস্যদের ভোটে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার পক্ষে ভোট দিয়েছে ব্রিটেনের হাউস অফ কমন্স। এই জয় শান্তি প্রক্রিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ বলে জানান ভোট প্রয়োগকারী সদস্যরা।

২০১২ সালে ব্রিটেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে অনুষ্ঠিত ভোটে ভোট দেয়া থেকে বিরত ছিল। যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক আলী রিয়াজ বলছেন, ভোটের এই ফলাফলের পর সহসাই ব্রিটেনের ইসরায়েল-ফিলিস্তিন নীতিতে কোনো পরিবর্তন আসবে না।

তবে তিনি মনে করেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া এগিয়ে নেয়ার ব্যাপারে ব্রিটেনসহ পশ্চিমের দেশগুলোতে এক ধরনের পরিবর্তন ঘটছে, যা কিনা সামনের দিনগুলোতে পশ্চিমা দেশগুলোর নীতি নির্ধারণেও প্রভাব ফেলবে। আর ব্রিটেনে এই ভোটাভুটিকে সেই পরিবর্তনের ইঙ্গিতবাহী বলেই মনে করেন আলী রিয়াজ।

আয়োজিত ওই ভোটাভুটিতে পার্লামেন্টের অর্ধেকের ও কম সদস্য অংশ নেন। তবে সরকার দলীয় মন্ত্রীরা ভোটদান থেকে বিরত থাকেন। ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার পক্ষে ২৭৪ ভোট পড়ে, আর বিপক্ষে ভোট পড়ে ১২টি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026