বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:২৪

সংহতি বাংলা কবিতা উৎসব ২০১৪ তারিখ পরিবর্তন

সংহতি বাংলা কবিতা উৎসব ২০১৪ তারিখ পরিবর্তন

songhoti

সংহতি সাহিত্য পরিষদ যুক্তরাজ্যের  অনুষ্ঠিতব্য বাংলা কবিতা উৎসব ২০১৪ এর তারিখ পরিবর্তন করা হয়েছে। গত ১১ অক্টোবর সংহতি সাহিত্য পরিষদ এর এক জরুরী সভায় কবিতা উৎসবে বাংলাদেশ থেকে আমন্ত্রিত অতিথিদের সময় মতো ভিসা না হওয়ায় উৎসবের তারিখ পরিবর্তনের এই সিদ্ধান্ত নেয়া হয়।

লন্ডন প্রবাসী বাংলাদেশি কবিতাপ্রেমীদের সংগঠন ‘সংহতি সাহিত্য পরিষদ’ প্রতি বছরই এ কবিতা উৎসবের আয়োজন করে থাকে। চলতি বছর প্রতিষ্ঠানটির ২৫ বছর পূর্তি উৎসব। বর্ণাঢ্য এ কবিতা উৎসবে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন কবি হেলাল হাফিজ। আমন্ত্রিত অতিথি হিসেবে উৎসবে আরও যোগ দেবেন কবি ফজলুল হক ও আবৃত্তিকার শিমুল মুস্তফা। এ বছর কবিতা উৎসবে বাংলা ভাষার কবিদের পাশাপাশি আমেরিকা, কানাডা ও ইউরোপের অনেক কবিরাও অংশ নেবেন।

সংহতি আয়োজিত বাংলা কবিতা উৎসব আগামী ১৯ অক্টোবর রবিবার পূর্বলন্ডনের ব্রার্ডি আর্ট সেন্টারে দিনব্যাপী হবার কথা ছিল। সভায় আরো সিদ্ধান্ত নেয়া হয়, কবিতা উৎসবের অন্যান্য সকল আয়োজন অপরিবর্তীত  রেখে পরবর্তী তারিখ সবাইকে সময় মতো জানানো হবে।

উৎসব সম্পর্কীত যে কোন তথ্য জানতে

ইকবাল হোসেন বুলবুল [ সভাপতি]:07447921576

সামসুল হক এহিয়া [সাধারণ সম্পাদক]:07958503301

তুহীন চৌধুরী [ট্রেজারার]: 07506948868

আনোয়ারুল ইসলাম অভি[ সাহিত্য সম্পাদক]: 07904971971

অথবা shanghati@yahoo.co.uk এর সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।

ইমেইল প্রেরিত সংবাদ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026