বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:২২

মেমসাহেব’র উদ্যেগে টিউলিপের নির্বাচনী তহবিল সংগ্রহ

মেমসাহেব’র উদ্যেগে টিউলিপের নির্বাচনী তহবিল সংগ্রহ

tuilip memsaheb

ব্রিটেনের আগামী জাতীয় নির্বাচনে হ্যামস্টেড কিলবার্ন আসন থেকে লেবার পার্টির মনোনয়ন পেয়েছেন ব্রিটিশ-বাংলাদেশি রিজওয়ানা সিদ্দিকী টিউলিপ। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে নাতনি এবং শেখ রেহানার মেয়ে। ২০১৫ সালে ব্রিটেনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠান থেকে প্রায় সাড়ে আট হাজার পাউন্ড নির্বাচনী তহবিল সংগৃহীত হয়েছে বলে আয়োজক সূত্রে জানা যায়।

টিউলিপের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে লন্ডনের ডকল্যান্ড এলাকার নামী মেমসাহেব অন থেমস রেস্টুরেন্টের উদ্যোগে গত ২৮ সেপ্টেম্বর ইলেকশন ফান্ড রাইজিং ইভেন্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় লেবার পার্টির নেতা-কর্মীদের পাশাপাশি বাঙালি কমিউনিটির বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য দেন আয়োজক মৃদুল কান্তি দাশ, আমির মাহমুদ, সৈয়দ সাজিদুর রহমান ফারুক, আবদুল গফুর মুয়িদ, কাউন্সিলর রাজীব আহমেদ ও সাবেক লেবার কাউন্সিলর মার্টিন ইয়াং।

মেমসাহেব রেস্টুরেন্টের কর্ণধার মৃদুল কান্তি দাশ বলেন, আসন্ন ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচনে বেশ কয়েকজন ব্রিটিশ-বাংলাদেশি প্রতিদ্বন্দ্বিতা করবেন। রুশনারা আলী আমাদের আশার আলো দেখিয়েছেন। টিউলিপ সেই পথেই এগোচ্ছেন। এটা বাঙালি হিসেবে আমাদের গর্ব করার বিষয়। তাঁর নির্বাচনী ব্যয় নির্বাহে এই আয়োজন আমাদের প্রতিষ্ঠানের আন্তরিক ক্ষুদ্র প্রয়াস। তা ছাড়া ব্যক্তিগতভাবে লেবার পার্টির একজন সমর্থক হিসেবেও আমার দায়িত্ব রয়েছে।

রিজওয়ানা সিদ্দিকী টিউলিপ তাঁর বক্তব্যে আয়োজক প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির আন্তরিক সমর্থন ও সহযোগিতা আমার পাথেয়। ২০১৫ সালের জাতীয় নির্বাচনে প্রার্থিতার জন্য লেবার পার্টি থেকে দলীয় মনোনয়ন প্রাপ্তির ভোটেও তাঁদের বলিষ্ঠ ভূমিকা ছিল। জাতীয় নির্বাচনে সবার ভালোবাসা ও সহযোগিতার মধ্য দিয়ে অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে চাই। আমার নির্বাচনী ব্যয় নির্বাহের আন্তরিক প্রচেষ্টাকে শ্রদ্ধা জানাই।

উল্লেখ্য, ২০১০ সালে ক্যামডেন কাউন্সিলে টিউলিপ প্রথম কাউন্সিলর নির্বাচিত হন। বর্তমানে কাউন্সিলের নির্বাচিত কেবিনেট মেম্বার ফর কমিউনিটিজ অ্যান্ড কালচার হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টের হ্যামস্টেড কিলবার্ন নির্বাচন কেন্দ্র থেকে লেবার পার্টির মনোনয়ন পেয়ে ব্যস্ত আছেন নির্বাচনী প্রচারণায়।

টিউলিপ রাজনীতি ও সমাজকর্মে অভিজ্ঞতা অর্জন করেছেন নানামুখী কাজের ভেতর দিয়ে। ক্যামডেন ও ইজলিংটন এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের গভর্নর, কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইউকের সদস্য ও এমপি টিসা জোয়েলের পলিসি অ্যাডভাইজার এবং লেবার নেতা এড মিলিব্যান্ডের লিডারশিপ ক্যাম্পেইনের ফিল্ডের ডেপুটি ডিরেক্টর ও লন্ডন লেবার পার্টির প্রেস অফিসার হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

ইমেইল প্রেরিত সংবাদ




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026