সুমন আহমেদ: বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস বারায় বো স্কুল সেকেন্ডারী স্কুল প্রতিষ্টায় শিক্ষার্থীরা উচ্চ শিক্ষায় প্রবেশের ক্ষেত্রে এগিয়ে যাবে। আজকের বালক-তরুন সমাজ আমার চারপাশে আজ যাদের দেখছেন এরাই আমাদের ভবিষ্যাত। উচ্চ সমাজে এরাই আমাদের তুলে ধরবে। আর তাদেরকে এগিয়ে যাবার জন্য আমার এই উদ্যোম প্রচেষ্ঠা। শনিবার বো স্কুল উদ্বোধনে এসে টাওয়ার হ্যামলেটস বারার নির্বাহী মেয়র লুৎফুর রহমান এসব কথা বলেন।
বো স্কুল নতুন ভাবে গড়ে তোলা হয়ে যাতে ছেলে-মেয়ে একসাথে অধ্যয়ন করতে পাররে। এবং অথ্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই স্কুলের বিভিন্ন দিক তুলে ধরেন স্কুলের হেড টিচার। স্কুলের শিক্ষার্থীরাও দারুণ খুশি এই স্কুলে ভর্তির সুযোগ পেয়ে।
সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা যায়, টাওয়ার হ্যামলেটসের শতকরা ৬৮ ভাগ শিক্ষার্থী সেন্ডোরী স্কুল শেষে উচ্চ শিক্ষার জন্য ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। শুধু তাই নয়, ইনার লন্ডনের মধ্যে টাওয়ার হ্যামলেটসই হল একমাত্র বারা যা উচ্চ শিক্ষায় শীর্ষ ১০টি বারার তালিকায় স্থান করে নিয়েছে। টাওয়ার হ্যামলেটসের সাথে সপ্তম স্থানে রয়েছে সাটন কাউন্সিল।
শীর্ষবিন্দুকে দেয়া এক সাক্ষাৎকারে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুতফুর রহমান বলেন, বারার তরুণরা অভূতপূর্ব এই সাফল্য অর্জন করছে। এটা খুবই আনন্দের। তিনি বলেন, আমাদের এই বারা হয়তো তুলনামূলকভাবে খানিকটা গরিব, কিন্তু আমাদের সন্তানদের জন্য উচ্চাকাংখার দিক দিয়ে আমরা অনেক ধনী এবং অনেক সমৃদ্ধ।
কাউন্সিলের শিক্ষা বিষয়ক কেবিনেট মেম্বার গোলাম রব্বানী বলেন, শিক্ষার উন্নয়নে কাউন্সিল গত দুই দশক ধরে নানা পদক্ষেপ চালু রেখেছে। এসব পদক্ষেপের ফল এখন দৃশ্যমান।
তিনি জানান, সেকেন্ডারী স্কুল শেষে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য ইউনিভার্সিটিতে যাওয়াটা টাওয়ার হ্যামলেটসের শিক্ষার্থীদের জন্য সাধারণ কাজ বা প্রথাসিদ্ধ আচরণে পরিণত করতে চায় কাউন্সিল। বারার শিক্ষার্থীদের শিক্ষাগত সুযোগ-সুবিধা ও সম্ভাবনাকে আরো সমৃদ্ধ করতে মেয়র লুৎফুর রহমানের উদ্যোগে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল আরো কয়েকটি স্কুল স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে ডকল্যান্ড ও ওয়াপিং এ স্কুল স্থাপন।