রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:১০

শেখ হাসিনাকে প্রতিরোধের মুখে ইতালীতে এম এ মালেক গ্রেফতার

শেখ হাসিনাকে প্রতিরোধের মুখে ইতালীতে এম এ মালেক গ্রেফতার

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইতালী সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রতিরোধ ও বিক্ষোভ সমাবেশ প্রদর্শনকালে গ্রেফতার হয়েছেন যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা ও সিটিজেন মুভমেন্টের আহবায়ক এম এ মালেক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বুধবার এশিয়া-ইউরোপ (এসেম) সম্মেলনে যোগ দিতে ইতালীর রাজধানী মিলানে যান।

বৃহস্পতিবার তিনি এসেম সম্মেলনে যোগ দিতে যাবার সময় এম এ মালেকের নেতৃত্বে যুক্তরাজ্য ও ইউরোপের শতাধিক নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর আগমন পথে ব্যারিকেড সৃষ্টি করে। নিরাপত্তা ও ইতালীর বিশেষ ফোর্স তখন এম এ মালেকে ঘিরে তাকে বিক্ষোভ প্রদর্শন থেকে বিরত থাকতে বলে।

এক পর্যায়ে ইতালীর বিশেষ ফোর্স এম এ মালেককে গ্রেফতার করে দুই ঘন্টাব্যাপী জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়। মালেককে গ্রেফতারের পর নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, পরে নিরাপত্তাবাহিনী তাকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিলে পরিস্থিতি শান্ত হয়।এম এ মালেককে দুই ঘন্টাব্যাপী জিজ্ঞাসাবাদ শেষে ইতালীর নিরাপত্তাবাহিনী বিক্ষোভ সমাবেশের অনুমতি দেয়।

সিটিজেন মুভমেন্ট ইউকের আহবায়ক এম এ মালেকের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীরা প্লেকার্ড ও ফেস্টুন নিয়ে খন্ড খন্ড মিছিল সহকারে হাসিনার ইতালী সফরের প্রতিবাদ জানান। মিছিলে মিছিলে প্রকম্পিত হয় মিলানের রাজপথ। নেতাকর্মীদের হাতের প্লেকার্ড ও ফেস্টুনে লেখা ছিলো ‘গো ব্যাক হাসিনা’ ‘খুনি হাসিনা গো ব্যাক’ ‘ অবৈধ প্রধানমন্ত্রী হাসিনা গো ব্যাক’ ইত্যাদি। এম এম মালেক এক প্রতিক্রিয়ায় বলেন, ৫ জানুয়ারীর অবৈধ নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা অবৈধ প্রধানমন্ত্রী হয়েছেন। ইতিমধ্যে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ এই নির্বাচন গ্রহণযোগ্য হয়নি বলে মন্তব্য করেছে। তাই এই অবৈধ প্রধানমন্ত্রী যেখানেই যাবেন, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026