সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০৬

চীন সফরে সিসিক মেয়র আরিফ

চীন সফরে সিসিক মেয়র আরিফ

শীর্ষবিন্দু নিউজ: সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী চীন সফরের উদ্দেশে সিলেট ত্যাগ করেছেন। মেয়র বর্তমানে ঢাকা অবস্থান করছেন। ভারপ্রাপ্ত মেয়র হিসেবে ১০নং ওয়ার্ড কাউন্সিলর সালেহ আহমদ চৌধুরীকে দায়িত্ব দেয়া হয়েছে বলে সিলেট সিটি কর্পোরেশনের একটি সুত্র বিষয়টি নিশ্চিত করেছে।

চীনের হুয়াংজু সিটির মেয়রের আমন্ত্রণে চীন সফরে যাচ্ছেন সিসিক মেয়র আরিফ। যাচ্ছেন। তার সাথে সফরসঙ্গী হিসেবে রয়েছেন মেয়রপত্মী শ্যামা হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান ও জনসংযোগ কর্মকর্তা মঈন উদ্দিন মঞ্জু।

সিলেট সিটি করপোরেশনের বিধি অনুসারে প্রথম প্যানেল মেয়র এ দায়িত্ব পাবার কথা। প্রথম প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী দায়িত্ব পালনে অপারগ হলে তখনই কেবল ২য় প্যানেল মেয়র কাউন্সিলর সালেহ আহমদ চৌধুরী এ দায়িত্ব পাবার কথা। বিষয়টি নগরবাসীর মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

এব্যাপারে প্যানেল মেয়র কয়েস লোদী বলেন-সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব আমারই পাবার কথা, এ ক্ষেত্রে আইন অমান্য করা হলে আইনের আশ্রয় নেয়া ছাড়া আমার কোন পথ খোলা থাকবে না। এদিকে প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী গণমাধ্যমকে বলেন, মেয়র যদি নিয়ম এবং বিধি ভঙ্গ করে এমন কাজ করেন তবে নগরবাসী এর সমুচিত জবাব দেবে।

জানা যায়, প্রধান মন্ত্রীর অনুমোদন পেলে আগামী ২২ অক্টোবর ঢাকা থেকে চীনের উদ্দেশ্যে রওয়ানা দিবেন মেয়র। ইতোমধ্যে চীনে সফরের নথিপত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষর করেছেন। আগামী কাল মঙ্গলবার মেয়র চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026