বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:১০

সতর্ক কেন্দ্রীয় ব্যাংক: দেশে জঙ্গি অর্থায়ন ঠেকাতে

সতর্ক কেন্দ্রীয় ব্যাংক: দেশে জঙ্গি অর্থায়ন ঠেকাতে

নিউজ ডেস্ক: দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিতে জঙ্গিবাদ, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অর্থ পাচার প্রতিরোধ করতে আরও কঠোর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে গত বৃহস্পতিবার এ বিষয়ে বেশ কিছু নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ২৮ অক্টোবর গর্ভনর ড. আতিউর রহমানের সঙ্গে সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে।

কলকাতা থেকে ৬০ কোটি টাকা একটি ব্যাংকের ট্রাস্ট ফান্ডের মাধ্যমে বাংলাদেশে আনা হয়। পরে তা হুন্ডির মাধ্যমে মধ্যপ্রাচ্যে পাঠানোর পর আবার ভারতের জঙ্গিদের কাছে পৌঁছানো হয়েছে। এমন খবর সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হলে খোঁজ নিতে শুরু করে কেন্দ্রীয় ব্যাংক। জঙ্গি অর্থায়ন রোধে সকলকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সর্তক থাকার কঠোর হুঁশিয়ারি দিয়ে বৈঠক করতে চিঠি দেয় কেন্দ্রীয় ব্যাংক। ভবিষ্যতে বাংলাদেশে যাতে জঙ্গিবাদ কার্যক্রম কোনভাবে সক্রিয় হতে না পারে। এ জন্য কেন্দ্রীয় ব্যাংক সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতি কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বিষয়টি নিয়েবাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান বলেন, শুধু জঙ্গিবাদ নয়, রাষ্ট্র বিরোধী সব ধরনের কার্যক্রম পরিচালনায় অর্থায়ন বন্ধ দেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি বা ব্যক্তি মালিকানাধীন কোন ব্যাংক সন্ত্রাসী ও জঙ্গিবাদী কাজে অর্থায়ন এবং অর্থ পাচারের সঙ্গে জড়িত থাকার তথ্য পেলে কোন ভাবেই ছাড় দেবে না কেন্দ্রীয় ব্যাংক।

জঙ্গিবাদ, সন্ত্রাসী কার্যক্রম ও অর্থ পাচার প্রতিরোধে কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট কাজ করছে। সংশ্লিষ্ট বিভাগের কার্যক্রম ফলপ্রসু না হওয়ায় কিছু দিন আগে সকল প্রকার আর্থিক প্রতিষ্ঠানকে নিয়ে নতুন করে অর্থ পাচার প্রতিরোধ ইউনিট গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ জানায়, জঙ্গিবাদ ও অর্থ পাচার প্রতিরোধে ব্যাংকগুলোকে দেওয়া নির্দেশনার শতভাগ বাস্তবায়ন হচ্ছে না। এতে দেশের সাবিক আইন শৃংখলা ও আর্থিক পরিস্থিতির অবনতি ঠেকাতে আরও কঠোর হতে বাধ্য হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026