বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৩৫

লন্ডনে সন্ত্রাসীদের গুলিতে মাওলানা জুবাইর আহমদ হামিদী নিহত

লন্ডনে সন্ত্রাসীদের গুলিতে মাওলানা জুবাইর আহমদ হামিদী নিহত

সিলেট বিভাগের ঐতিহ্যবাহী বরুণা খান্দানের বিশিষ্ট আলেমেদীন লন্ডন শাহজালাল মেনপার্ক মসজিদের সাবেক ইমাম মাওলানা জুবাইর আহমদ হামিদী মঙ্গলবার সম্প্রতি ক্রয়কৃত নিজম্ব বাসায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন । নিহত মাওলানা জুবায়ের আহমদের পিতার নাম মরহুম তাজুল ইসলাম। নিহতের শরীর ময়নাতদন্তের জন্য পুলিশী হেফাজতে থাকায় সঠিক খুনের ঘটনা এখনো জানা যায়নি।

জানা যায়, ইংল্যন্ড সময় অনুমানিক ভোর ৫টার সময় আততায়ীরা ঘরে প্রবেশ করে গুলি চালায়। এসময় মাওলানা জুবায়ের সাথে তাঁর এক ভাই ও ছিলেন। পুলিশ ঘটনাস্থল পরির্দশ করেছে।  উল্লেখ্য যে, নিহত জুবায়ের আহমদ  বৃটেনের পরিচিত মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদীর বড় ভাই। তিনি মৌলভী বাজার জেলার বরুনার মরহুম পীর হযরত মাওলানা শায়খ লুৎফুর রহমান বর্ণভীর (র)এর নাতি  এবং  বরুনা মাদ্রাসার প্রিন্সিপাল ও বতমান পীর মাওলানা খলিলুর রহমান হামিদীর সম্পকে ভাতিজা হন।

লন্ডনে হামিদী পরিবার ইসলাম, বিদ্বেষী অপশক্তির টার্গেটে। হামিদী পরিবারটি ইসলাম প্রচারে ব্যাপক ভুমিকা রাখার জন্যই তাদেরকে টার্গেট করা হয়েছে। ধারণা করা হচ্ছে যে, আর্ন্তজাতিক ইসলাম বিদ্বষী চক্রই  এ খুনের সাথে সম্পৃক্ত। পারিবারিক সুত্রে জানাগেছে, ৩ মেয়ে , ১ ছেলে রেখে যান। মৃত্যকালে তার বয়স হয়েছিল প্রায় ৫০ বছর।
ইমেইল প্রেরিত সংবাদ




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026