সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৪০

বাংলাদেশি পোশাক কারখানা ইথিওপিয়ায়

বাংলাদেশি পোশাক কারখানা ইথিওপিয়ায়

ইথিওপিয়ায় বাংলাদেশি পোশাক কারখানা হচ্ছে

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: উত্তর-পূর্ব আফ্রিকার প্রজাতান্ত্রিক রাষ্ট্র ইথিওপিয়ায় বাংলাদেশ পোশাক কারখানা নির্মাণ করতে যাচ্ছে। দেশটির মিকিলি শহরে এই কারখানা নির্মিত হবে। এজন্য বাংলাদেশের বিডিএল গ্রুপ ৭৬৫ মিলিয়ন বির (ইথিওপিয়ার মুদ্রা) দেশটিতে বিনিয়োগ করতে যাচ্ছে। বাংলাদেশি বিডিএল গ্রুপের চেয়ারপারসন আবদুল ওয়াহীদের বরাত দিয়ে আফ্রিকান গণমাধ্যম অলআফ্রিকা.কম এই খবর প্রকাশ করেছে।

প্রকাশিত খবরে বলা হয়েছে, এই নিয়ে ইথিওপিয়ার স্থানীয় প্রশাসনের সঙ্গে বিডিএলের চুক্তি হয়েছে। কারখানা নির্মাণের জন্য ৬৮ হেক্টর জমি পেয়েছে বাংলাদেশ। এ বিষয়ে বিডিএল গ্রুপের চেয়ারপারসন আবদুল ওয়াহীদ জানিয়েছেন, দেশটিতে ব্যবসা ও  বিনিয়োগের পরিবেশ থাকায় কারখানা নির্মাণ করা হচ্ছে।

জানা যায়, দেশটিতে পোশাক ও টেক্সটাইল প্রতিষ্ঠান নির্মাণ কাজ শুরু হবে আগামী দুই মাসের মধ্যে। আর নির্মাণের নয় মাসের মধ্যে উৎপাদন শুরুও হবে। এর ফলে তিন হাজার মানুষের কর্মসংস্থানে সৃষ্টি হবে। ইথিওপিয়ার মিকিলি শহরের মেয়র তুয়েলদে বরহান তেসফালেম এই বিনিয়োগের ব্যাপারে বলেন, বাংলাদেশ থেকে এই বড় রকমের বিনিয়োগ আমাদের উৎপাদনশীলতা এনে দেবে। পাশাপাশি সৃষ্টি হবে কর্মসংস্থানের সুবর্ণ সুযোগ।

এই প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় সব ধরনের কাঁচামাল তিনি সরবরাহ করবেন বলেও আশ্বাস দেন। ১৯৯১ সালে শতভাগ রফতানিভিত্তিক পোশাক নির্মাতা প্রতিষ্ঠান বিডিএল গ্রুপের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠানটিতে বর্তমানে ১৫ হাজার ৭ শ’ মানুষ কাজ করছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026