রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:০৯

আওডির এ৪ মডেলের সাড়ে আট লাখ গাড়ি প্রত্যাহারের ঘোষণা

আওডির এ৪ মডেলের সাড়ে আট লাখ গাড়ি প্রত্যাহারের ঘোষণা

অডির ‘এ৪’ মডেলের গাড়ি। ছবি: অডির ওয়েবসাইট

নিউজ ডেস্ক: জার্মানির প্রসিদ্ধ বিলাসবহুল গাড়ি নির্মাতাপ্রতিষ্ঠান অডি তাদের ‘এ৪’ মডেলের আট লাখ ৫০ হাজার গাড়ি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এয়ারব্যাগে ত্রুটি থাকায় গাড়িগুলো প্রত্যাহার করা হবে। এর মধ্যে অধিকাংশই চীন ও জার্মানির বাজার থেকে প্রত্যাহার করবে প্রতিষ্ঠানটি।

গতকাল বৃহস্পতিবার অডির একজন মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, ২০১২ সালের পর সরবরাহ করা ‘এ৪’ মডেলের এসব গাড়িতে সফটওয়্যার সমস্যা দেখা দেয়। এতে সামনের এয়ারব্যাগ যথাযথ কাজ না করায় এগুলো প্রত্যাহার করা হবে।

অডি জানিয়েছে, অডির এ৪ মডেলের আড়াই লাখ গাড়ি চীন থেকে ও দেড় লাখ জার্মানি থেকে প্রত্যাহার করা হবে। তবে বাকি সাড়ে চার লাখ গাড়ি প্রত্যাহারের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026