শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৫৩

পদত্যাগ করলেন টেসকো চেয়ারম্যান

পদত্যাগ করলেন টেসকো চেয়ারম্যান

রিচার্ড ব্রডবেন্টরিচার্ড ব্রডবেন্ট

নিউজ ডেস্ক: মুনাফা ও বিক্রির দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্টের পর যুক্তরাজ্যভিত্তিক টেসকোর অবস্থান। মুনাফা নিয়ে অনিয়মের অভিযোগে টেসকোর চেয়ারম্যানের পদ থেকে গতকাল বৃহস্পতিবার পদত্যাগ করেছেন স্যার রিচার্ড ব্রডবেন্ট।

প্রতিষ্ঠানটির শেয়ারধারীদের অব্যাহত চাপে পদত্যাগ করতে তিনি বাধ্য হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যের গণমাধ্যমগুলো। ব্রডবেন্টের বিরুদ্ধে অভিযোগ, প্রতিষ্ঠানটির মুনাফা ২৬ কোটি ৩০ লাখ পাউন্ড বেশি দেখানো হয়েছে বলে একটি তদন্তে প্রমাণিত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, ২৫ কোটি পাউন্ড বেশি মুনাফা দেখানো হয়েছে। এর ফলে চলতি বছরের প্রথম ছয় মাসে প্রতিষ্ঠানটির মুনাফা কমেছে ৯২ শতাংশ।

এক বিবৃতিতে টেসকো চেয়ারম্যান বলেন, আর্থিক অনিয়মের যেসব অভিযোগ গত কয়েক সপ্তাহে টেসকোর বিরুদ্ধে এসেছে তা অত্যন্ত দুঃখজনক। প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রমের সঠিক তথ্য বের করতে আমরা উদ্যোগ নিয়েছি। একটি নতুন ব্যবস্থাপনা দল এ বিষয়ে ইতিমধ্যেই কাজ শরু করেছে।

রিচার্ড ব্রডবেন্ট ২০১১ সালে প্রতিষ্ঠানটির প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অতিরিক্ত মুনাফা দেখানোর অভিযোগের পর গত সেপ্টেম্বর মাসে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। হিসাব নিরীক্ষা প্রতিষ্ঠান ডেলিটের তদন্তে দেখা গেছে, ২০১৩ -১৪ অর্থবছরের ১৮ কোটি ৮০ লাখ পাউন্ড এবং ২০১২-১৩ অর্থবছরে সাত কোটি ৫০ লাখ পাউন্ড অতিরিক্ত মুনাফা বেশি দেখিয়েছে টেসকো।

সূত্র: বিবিসি, দি ইনডিপেনেন্ডন্ট




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026