সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০৬

এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক প্রতিষ্ঠায় চীন-বাংলাদেশ চুক্তি স্বাক্ষর

এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক প্রতিষ্ঠায় চীন-বাংলাদেশ চুক্তি স্বাক্ষর

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: চীনের নেতৃত্বাধীন এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) প্রতিষ্ঠার বিষয়ে একটি সমঝোতা চুক্তিতে সই করেছে বাংলাদেশ। গত শুক্রবার দুপুরে বেইজিংয়ে চীন এবং অন্য ২১টি দেশের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিও এ চুক্তিতে সই করেন। চুক্তিপত্রের স্বাক্ষরকারী হিসেবে এআইআইবির প্রতিষ্ঠাতা সদস্য হয়ে গেল বাংলাদেশ।

চুক্তি স্বাক্ষরকালে চীনের অর্থমন্ত্রী লও জিউই বলেন, এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক এশিয়া মহাদেশের আন্তঃসরকার আঞ্চলিক উন্নয়ন প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে এবং এটি বিশ্ব ব্যাংকের বিকল্প হিসেবে ভূমিকা পালন করবে। পরিচালনা ক্ষেত্রেও এটি নজির স্থাপন করবে এবং ব্যবসার পাশাপাশি এটি উন্নয়নের দিকেও গুরুত্ব দেবে।

চুক্তিপত্রে স্বাক্ষরকারী অন্যদেশগুলো হলো-ব্রুনেই, কম্বোডিয়া, চীন, ভারত, কাজাখস্তান, কুয়েত, লাওস, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, মায়ানমার, নেপাল, ওমান, পাকিস্তান, ফিলিপাইন, কাতার, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, উজবেকিস্তান ও ভিয়েতনাম। তবে এআইআইবি সর্বজন সমাদৃত বিশ্ব ব্যাংকের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে উল্লেখ করে এর বিরোধিতা জানিয়েছে যুক্তরাষ্ট্র।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026