বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৫০

সবজির দাম কমলেও ইলিশের দাম চড়া

সবজির দাম কমলেও ইলিশের দাম চড়া

সবজির দাম কমলেও ইলিশের দাম চড়া

নাজিম উদ্দিন খান লিয়ন: শীতকালীন সবজির সরবরাহ শুরু হওয়ায় রাজধানীর কাঁচা বাজারগুলোতে সবজির দাম কমতে শুরু করেছে। কমেছে ফার্মের মুরগির দামও। অন্যদিকে ইলিশের দাম চড়া হওয়ায় মাছের বাজারের চিত্র ভিন্ন।শুক্রবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর যাত্রাবাড়ী, মালিবাগ ও রামপুরা কাঁচাবাজার ঘুরে এমন চিত্র পাওয়া যায়।আগের সপ্তাহে (শুক্রবার, ১৭ অক্টোবর) বেগুন ৫০ টাকায় বিক্রি হলেও এ সপ্তাহে তা কমে বিক্রি হচ্ছে ৪০ টাকায়। একই অবস্থা অন্যান সবজির।

গত সপ্তাহে প্রতি পিস ফুলকপি- বাঁধাকপি ৩৫-৪০ টাকায় বিক্রি হলেও, এ সপ্তাহে তা কমে অর্ধেক দামে ২০ টাকায়, প্রতি কেজি মূলা ৫-১০ টাকা কমে ৩০-৩৫ টাকায়, আর ৫০ টাকা থেকে কমে ৩৫-৪০ টাকায় বিক্রি হচ্ছে চিচিঙ্গা।

গত সপ্তাহে টমেটোর দাম কেজি প্রতি ১০০ টাকা থাকলেও, এ সপ্তাহে ৮০-৯০ টাকায় বিক্রি হচ্ছে। ৫-১০ টাকা কমে প্রতিপিস লাউ ৩০-৩৫ টাকায়, করলা কেজি প্রতি ৫ টাকা কমে ৪০ টাকায়, পটল কেজিতে ৫ টাকা কমে ৩০-৩৫ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া গাজর প্রতি কেজি ৪৫-৫০ টাকায়, শশা ৩৫ টাকায়, পেঁয়াজ (দেশি) ৪৫ টাকায়, ভারতীয় পেঁয়াজ ৩৫-৪০ টাকায়, আলু (সাদা) ২৫ টাকায় বিক্রি হচ্ছে।

গত সপ্তাহের তুলনায় কেজিতে ১০ টাকা কমে কাঁচা মরিচ ৯০ টাকায়, সিম ১০০ টাকায়, ঢেঁড়শ ৫০ টাকায়, পেঁপেঁ ২০ টাকায়, পটল ৩০-৩৫ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া পুঁইশাক আঁটি প্রতি ৫ টাকা কমে ১৫ টাকায়, লালশাক, মূলাশাক ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

সবজির দাম কম হওয়ার বিষয়ে জানতে চাইলে যাত্রাবাড়ীর সবজি বিক্রেতা মোহাম্মদ মিঠু বাংলানিউজকে বলেন, সবজির আমদানি প্রচুর হওয়ায় দাম কম।কয়েকদিনের মধ্যে সবজির দাম আরো কমবে বলে জানান তিনি।

মালিবাগ বাজারে বাজার করতে আসা স্বপন তালুকদার বাংলানিউজকে বলেন, গত সপ্তাহের তুলনায় সবজির দাম অনেক কমেছে।

গত সপ্তাহে বেগুন ৫০ টাকা কেজিতে কিনলেও আজ (শুক্রবার) তা ৪০ টাকায় কিনেছি বলে জানান তিনি।

বাজার ঘুরে দেখা গেছে, গরুর মাংস আগের সপ্তাহের মতো কেজি প্রতি ২৮০-৩০০ টাকায়, খাসি ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে ফার্মের মুরগির দাম কেজিতে ১০-১৫ টাকা কমে ১১৫ টাকায় বিক্রি হচ্ছে।আর ফার্মের ডিমের হালি ২৮-৩০ টাকায়, হাঁসের ডিম ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যান মাছের দাম স্থিতিশীল থাকলেও ইলিশের দাম বেশ চড়া। গত সপ্তাহে এক কেজি ওজনের প্রতি পিস ইলিশ ৪০০-৫০০ টাকায় বিক্রি হলেও, এ সপ্তাহে তা বেড়ে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।

কারণ হিসেবে মাছ বিক্রেতারা বলেন, অক্টোবরের ৫-১৬ তারিখ পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ ছিল। যাদের কাছে মাছ ছিল তারা মজুদ করেছিলেন। ওই কয়েক দিনের ক্ষতি পুষিয়ে নিতে মজুদদাররা আমাদের কাছে বেশি দামে বিক্রি করছেন। তাই আমরাও ক্রেতাদের কাছে বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করছি।

এছাড়া পাংগাস (বড়) প্রতি কেজি ১২০ টাকায়, শিং ৬০০ টাকায়,কৈ ২২০ টাকায়, বড় চিংড়ি ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026