সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০৭

ওয়ার্ল্ড’স চিলড্রেন’স পুরস্কারে ভূষিত মালালা

ওয়ার্ল্ড’স চিলড্রেন’স পুরস্কারে ভূষিত মালালা

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মেয়ে শিশুদের শিক্ষার প্রসারে অসামান্য অবদানের জন্য নির্ভীক পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফজাই এরই মধ্যে যৌথভাবে সর্বোচ্চ সম্মান নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন। এবার তিনি ভূষিত হলেন ওয়ার্ল্ড’স চিলড্রেন’স পুরস্কারে। এ পুরস্কারকে শিশুদের নোবেল হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে।

এর আগে একই বছর এ দুটি পুরস্কার পাননি কেউ। সারা বিশ্ব থেকে অংশ নেয়া বেশ কয়েক লাখ শিশুর ভোটে মালালা এ পুরস্কারের জন্য নির্বাচিত হন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

২০০০ সালে ওয়ার্ল্ড’স চিলড্রেন’স পুরস্কার প্রথম প্রবর্তন করা হয়। ২০১২ সালে পাকিস্তানের সোয়াত উপত্যকায় তালেবানের গুলি মাথায় লেগে গুরুতর আহত হয়েছিলেন মালালা। মোড় পরিবর্তনকারী ওই ঘটনা মালালাকে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দেয়। বৃটেনের একটি হাসপাতালে সুস্থ হয়ে ওঠেন তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026