সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:০৯

দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয়

দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয়

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: জাতীয় গ্রিড বসে যাওয়ায় সারা দেশে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। বেলা সাড়ে এগারোটা থেকে প্রায় সারা দেশই বিদ্যুৎবিহীন অবস্থায় চলে যায়। এর আগে গ্রিড বিপর্যয়ের কারণে ঢাকার অর্ধেক অংশে এমন বিদ্যুৎ বির্যয়ের ঘটনা ঘটে বেশ কয়েকবার।

বিদ্যুৎ বিভাগ সূত্র জানায়, হঠাৎ জাতীয় গ্রিড বসে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। কখন অবস্থা পুরোপুরি স্বাভাবিক হবে তা নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। এদিকে গ্রিড বসে যাওয়ায় রাজধানীর পুরো অংশ বিদ্যুৎ বিহীন অবস্থায় রয়েছে। সরকারি ছুটির দিন হলেও বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠান চলছে বিকল্প ব্যবস্থায়।

এদিকে হাসপাতালগুলোতে বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে পড়েছেন রোগীরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে জরুরি চিকিৎসা কার্যক্রম চলছে জেনারেটরের মাধ্যমে। এদিকে বিভিন্ন জেলা থেকে আমাদের প্রতিনিধি এবং বিদ্যুৎ গ্রাহকরা বিপর্যয়ের বিষয়টি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে পাওয়ার গ্রিড কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মাসুম আল বেরুনী জানান, গ্রিড বসে গেছে তাই সারা দেশে বিদ্যুৎ বিপর্যয় হয়েছে। অবস্থা স্বাভাবিক করতে চেষ্টা চলছে বলেও তিনি জানান। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানিয়েছেন, গ্রিড সমস্যার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। দ্রুতই তা সচল করতে কাজ করছে বিদ্যুৎ বিভাগ।

তিনি বলেন, পর্যায়ক্রমে সারা দেশে বিদ্যুৎ ব্যবস্থা সচল হবে। বিদ্যুৎ বিভাগ সূত্র জানায়, কুষ্টিয়ার ভেড়ামারায় অবস্থিত ভারত-বাংলাদেশ বিদ্যুৎ সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দেয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ছয়টি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ বিভাগ সূত্র জানায়, ময়মনসিংহ, সিলেট ও ঢাকায় আংশিক সরবরাহ শুরু হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026