
শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ম্যানচেস্টারের রাস্তার ভিক্ষুককে দুই পেন্স দান করা নিয়ে ব্রিটেনের লেবার পার্টি নেতা অ্যাডওয়ার্ড মিলিব্যান্ড সমালোচনার মুখে পড়েছেন। বছরে ১ লাখ ৩০ হাজারের পেন্সের বেশি বেতন পেয়ে যিনি মাত্র ২ পেন্স দান করেন তার জনসেবার মানসিকতার নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
একজন টুইটারে লিখেছেন, মিলিব্যান্ড যে কাজের জন্য বের হয়েছেন, তার মূল্য ২ পেন্সের চেয়েও কম। শুক্রবার ম্যানচেস্টারে একটি অনুষ্ঠানে ভাষণ দিতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।