নিউজ ডেস্ক: জঙ্গিদের আতুর ঘর হচ্ছে ইন্টারনেট। জঙ্গিরা এখন মাঠে না নেমে ইন্টারনেটের মাধ্যমে তাদের তৎপরতা চালাচ্ছে। পাকিস্থান ভিত্তিক ফোরাম বাউল ইসলাম এবং আনসারুল্লাহ বাংলা টিমের বাংলা বিভাগের মিডিয়া প্রধান মোরশেদ আলম ওরফে মাসুম ওরফে ট্রাক্টরকে গ্রেপ্তারের পর এমন কথা বলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
মাসুম গ্রেপ্তারের পর ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়ে তিনি বলেন, “ইন্টারনেটে ব্লগ, টুইটার, ফেসবুকসহ ১১৭টি একাউন্ট খুলে এর মাধ্যমে ছদ্ম নামে আনসারুল্লাহ বাংলাটিম সদস্য সংগ্রহ ও তাদের প্রচার প্রচারনা চালানো হচ্ছে।”
মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১০টার দিকে মিরপুরের কল্যানপুর এলাকার একটি বাসা থেকে আনসারুল্লাহ বাংলা টিমের বাংলা বিভাগের মিডিয়া প্রধান মোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়।
সে সময় তার কাছ থেকে একটি ল্যাপটপ, একটি মোবাইল ফোন সেট, একটি ডিভিডি প্লেয়ার, একটি প্রিন্টার সফটওয়ার সস্মৃদ্ধ সিডি, একটি ভিডিও সিডি ‘দি ম্যাসেজ বাংলা’, ‘যে ঘটনায় ইমান চলে’, আপন ঘর বাচান, ছিলাহুল মু’মিন নামে চারটি বই উদ্ধার করা হয়।
মোরশেদ ইস্ট-ওয়েস্ট ইউনির্ভাসিটি থেকে কম্পিউটার সায়েন্সে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করে। বর্তমানে সে বাংলা লিংক মোবাইল ফোন কম্পানিতে মোবিসার্বে অপারেশন এন্ড মেইনটেনেন্স বিভাগে নক ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিল।
আল-কায়দা নেতা জাহাওয়াহিরির সদ্য প্রকাশিত জিহাদের মাধ্যমে ইসলামী শাসনতন্ত্রেও প্রতিষ্ঠার মতবাদসহ আরবী. উর্দু ও ইরেজী ভাষায় বিভিন্ন পোস্ট বাংলায় অনুবাদ করে তাদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন মিডিয়ায় প্রকাশ ও প্রচার করে ‘একিউআইএস’ এর জন্য মুজাহিদ সংগ্রহে বিস্তারিত পরিকল্পনা করাই ছিল তার ও তার সহযোগীদের উদ্দেশ্য।
জিজ্ঞাসাবাদে মোরশেদ জানিয়েছে যে, সে ও তার সহযোগীরা ‘বালাকোট মিডিয়া’, ‘তিতুমীর মিডিয়া’, ‘আনসারুল্লাহ বাংলা মিডিয়া’, ‘আল-কাদিসিয়া মিডিয়া’ নামে জিহাদী কার্যক্রম প্রচার ও প্রসারের লক্ষ্যে বিভিন্ন ধরনের অডিও ভিডিও বক্তব্য তৈরি করে বাউল ইসলাম ফোরাম, আনসারুল্লাহ বাংলা ও দাওয়াহ্ ইলাল্লাহ্ ওয়েব পেইজ, ওয়ার্ড প্রেস, ফেসবুক, টুইটার, ইউটিউব ও আল-আনসার বাংলা ম্যাগাজিনসহ বিভিন্ন ব্লগে বিভিন্ন ইউসারের নাম ব্যবহার করে উগ্র বক্তব্য পোষ্ট করেন।
জিহাদের মাধ্যমে বাংলাদেশের বর্তমান সরকারকে উৎখাত করার বক্তব্য প্রদান করেন। এরকম উগ্র বক্তব্য প্রদান ও প্রচার করেও মুজাহিদ সংগ্রহের চেষ্টা করেন। তাদেও বিভিন্ন ওয়েব সাইটে ‘দাওয়া ইলাল্লাহ্ ফোরামে রেজিষ্ট্রেশন চলছে’ , ‘কিভাবে বসে থাকা সম্ভব’, ‘কেন আমি আল কায়দাকে বাছাই করলাম’ ‘নীরবে হত্যার কৌশল’, ‘শরিয়ত নাকি গণতন্ত্র’, ‘তান্ডপকে বর্জন কর’, ‘গণতন্ত্র ধ্বংস হোক’, নাস্তি ব্লগার চক্র ও তাদের সর্মথনকারী মুরতাদ সরকারের ব্যাপারে আমাদের করণীয়’ ইত্যাদি বক্তব্য তৈরি ও প্রচার করে এই সরকার, সরকারের প্রশাসনে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টির চেষ্টা করা হচ্ছিল।
পাকিস্থান ভিত্তিক আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান এ্যাডমিনিসট্রেটর ওমর আফগান যুদ্ধে মারা যান। এর আগে মোরশেদের সাথে ওমরের ইন্টারনেটের মাধ্যমে পরিচয় ও যোগাযোগ হয়। পরে মোরশেদের দক্ষতা ও নিষ্ঠা দেখে তাকে বাংলাদেশে আনসারুল্লা বাংলা টিমের প্রধান মিডিয়া উয়িংয়ের ও এ্যাডমিনিসট্রেটের হিসেবে দায়িত্ব দেওয়া হয় বলে দাবি করেছে পুলিশ।
যুগ্ম কমিশনার বলেন, “মোরশেদ ও তার সহযোগিরা খুব চতুর। তারা সাধারন টেকনলজি ব্যবহার করে তাদে কর্মকান্ড চালায়। আর সেগুলো খুজে বের করা একটু কঠিন। তারা মোবাইল বা দ্রুত আইনডেন্টিফাই করা সম্ভভ এরক জিনিস দিয়ে যোগাযোগ বা কাজ খুব কম করে থাকেন। তাই তাদের ধরতে বেগ পেতে হয়। তারপরও তারা এ ব্যাপাওে সজাগ রয়েছেন।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোরশেদের কাছ থেকে শীর্ষ নেতা ও পলাতক নেতাদের বিষয়ে কিছু তথ্য পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।
আনসারুল্লাহ বাংলা টিম নিষিদ্ধর বিষয়ে স্বরাস্ট্র মন্ত্রনালয়ে কাছে সুপারিশ করেছে কিনা এমন প্রশ্ন জবাবে মনিরুল ইসলাম বলেন, “আনসারুল্লাহ বাংলা টিম আসলে কোন সাংগঠনিক ভিত্তি নেই। তারা ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকজন মিলে কাজ করে। তাদের উপর গোয়েন্দা নজরদারি রয়েছে। তবে তারা নিষিদ্ধর বিষয়ে সুপারিশের কথা ভাবছে।”
বিশ্বে জঙ্গি তৎপরতা বেড়ে যাওয়ায় বাংলাদেশে বাইরে থেকে আসা শিক্ষার্থীদের উপর নজর রাখা হচ্ছে কিনা এমন প্রশ্ন উত্তরে তিনি বলেন, “আসলে জঙ্গিরা ইন্টারনেটের মাধ্যমেই কাজ করে যাচ্ছে। আর সেখানে তাদের নজরদারি রয়েছে। তারা যদি এমন কোন ঘটনা দেখেন তবে তার বিরুদ্ধে আইনগত ভাবে ব্যবস্থা নিবেন।”