বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৩

সিলেট মহানগর বিএনপি’র আহবায়ক কমিটি ঘোষণা

সিলেট মহানগর বিএনপি’র আহবায়ক কমিটি ঘোষণা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সিলেট মহানগর বিএনপি’র আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। প্রতিবাদে দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

গতকাল ৮ই নভেম্বর শনিবার বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চেয়ারপার্সন অনুমোদিত ৩৩ সদস্যের সিলেট মহানগর বিএনপির কমিটি ঘোষণা করেন। কেন্দ্রীয় বিএনপির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীকে আহবায়ক এবং সাবেক সহ সভাপতি বদরুজ্জামান সেলিমকে সদস্য সচিব করে এ কমিটি ঘোষণা করা হয়।

এদিকে কমিটি প্রত্যাখান করে শনিবার রাতে নগরীর মিরাবাজার থেকে ঝাড়ু মিছিল বের করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। তারা কমিটি প্রত্যাখ্যানের দাবি করে নগরীতে শমসের মবিন চৌধুরী বিরুদ্ধে শ্লোগান দিতে থাকেন। মিছিলটি জিন্দাবাজার পয়েন্ট ঘুরে পুণরায় মিরাবাজারের উদ্দেশ্যে যাওয়ার সময় পূর্ব জিন্দাবাজার নেহার মার্কেটের সামনে পুলিশ মিছিলকারীদের মধ্য থেকে তিনজনকে আটক করে। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। সিলেট কোতোয়ালী থানার এস আই মোবাশ্বির আলী জানান- মিছিলকারীরা বিশৃঙ্খলার চেষ্টা করলে পুলিশ ৩ জনকে আটক করে।

সদ্য গঠিত নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সদ্য বিলুপ্ত মহানগর বিএনপির সভাপতি এমএ হক, সহ সভাপতি নাসিম হোসাইন, অধ্যাপক মকসুদ আলী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকি, সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট নোমান মাহমুদ, ফয়জুর রহমান জাহেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, একেএম আহাদুস সামাদ, সাবেক সিটি কমিশনার হুমায়ুন কবির শাহীন, বিলুপ্ত কমিটির যুগ্ম সম্পাদক আজমল বখত সাদেক, সদস্য মিফতাহ সিদ্দিকী, আব্দুর রহিম, অ্যাডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী, সিটি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, ওমর আশরাফ ইমন, এমদাদ হোসেন চৌধুরী, সিটি কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দিন, সৈয়দ তৌফিকুল হাদী, সৈয়দ মঈনুদ্দিন সুহেল, মাহবুব চৌধুরী, আলা উদ্দিন ও ডা. নাজমুল ইসলাম।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026