বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৩

ভারপ্রাপ্ত মেয়রের পদ নিয়ে শুনানি পেছালো

ভারপ্রাপ্ত মেয়রের পদ নিয়ে শুনানি পেছালো

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনে ভারপ্রাপ্ত মেয়রের পদ নিয়ে হাইকোর্টের দেয়া রায়ের পর উচ্চ আদালতে করা রিট পিটিশনের শুনানি আবারও পিছিয়েছে। সোমবার এই রিট পিটিশনের শুনানি হওয়ার কথা ছিল।
কিন্তু প্যানেল মেয়র-১ রেজাউল হাসান কয়েস লোদীর প্রধান আইনজীবি ব্যারিষ্টার রোকন উদ্দিন মাহমুদ আদালতে উপস্থিত হতে না পারায় তার পক্ষে সময় চান ব্যারিষ্টার আব্দুল মতিন। পরে আদালত মঙ্গলবার পরবর্তী শুনানির তারিখ ধার্য্য করেন। এর আগে গত রবিবার এই রিট পিটিশনের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু ওইদিনও কয়েস লোদীর আইনজীবি সময় চাওয়ায় সোমবার শুনানির দিন ধার্য্য ছিল।
এদিকে রবিবার শুনানি না হলেও হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে উচ্চ আদালতে রিট পিটিশনার হিসেবে ওকালতনামা দিয়ে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী নিজের নাম অন্তর্ভূক্ত করেছেন। এর আগে রিট পিটিশনার হিসেবে ছিলেন প্যানেল মেয়র-২ এডভোকেট সালেহ আহমদ। সিসিক মেয়র আরিফের পক্ষের আইনজীবি হচ্ছেন ব্যারিষ্টার শফিক আহমদ ও আমিন উদ্দিন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026