বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩০

ফেইসবুকে আনোয়ার শাহজাহানকে নিয়ে বিতর্কিত রাজনৈতিক স্ট্যাটাস

ফেইসবুকে আনোয়ার শাহজাহানকে নিয়ে বিতর্কিত রাজনৈতিক স্ট্যাটাস

প্রবাসী লেখক ও সাংবাদিক, ইউকে বাংলা অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের আহবায়ক আনোয়ার শাহজাহানকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর মনগড়া রাজনৈতিক মন্তব্য করায় জনৈক সৈয়দ আহমদ এর ফেইস বুক একাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে।গত ৯ নভেম্বর সৈয়দ আহমদ তার নিজস্ব ফেইসবুক একাউন্টে আনোয়ার শাহজাহান কে নিয়ে বানোয়াট রাজনৈতিক স্ট্যাটাস লিখেন। শুধু তাই নয় গোলাপগঞ্জ হ্যালপিং হ্যান্ডসকে জড়িযেও তিনি ভুল তথ্য প্রকাশ করেন ।উল্লেখ্য বেশ কিছুদিন থেকে সৈয়দ আহমদ গোলাপগঞ্জ হ্যালপিং হ্যান্ডস ও গোলাপগঞ্জের বিশিযট ব্যক্তিত্বদের বিরুদ্ধে অকথ্য ও অপ্রকাশযোগ্য ভাষায় গালাগাল, অশস্নীল ও বানোয়াট কাহিনী নিয়মিত লিখে যাচেছন।

আনোয়ার শাহজাহান ফেইসবুক কর্তৃপক্ষের কাছে সৈয়দ আহমদের স্ট্যাটাসের জন্য অভিয়োগ করে ফেইসবুক থেকে মুছে ফেলার জন্য অনুরোধ করেন। কিন্ত ফেইসবুক কর্তৃপক্ষ তাতে কনর্পাত না করায় ১০ নভেম্বর সোমবার সকালে পূনরায় সলিসিটর মারফত ফেইসবুক কতৃপক্ষকে নোটিশ পাঠান এবং ২৪ ঘন্টার মাধ্যমে ফেইসবুক থেকে মুছে না ফেললে আইনানুগ ব্যবস্হা নেয়ার হুমকী জানান। অবশেষে ১০ নভেম্বর সোমবার সকাল ১০ঘটিকায় সৈয়দ আহমদের ফেইসবুক একাউন্ট বন্ধ করে দেয়া হয়।

সৈয়দ আহমদের ফেইসবুক একাউন্ট খোলার সময় তার ঠিকানা বাংলাদেশে সিলেটে উল্লেখ করে ছিলো। ফেইসবুক সুএে জানা যায় তার সর্বশেষ পোষটটি বাংলাদেশ থেকে করা হয়েছে। সৈয়দ আহমদকে সনাক্ত করার জন্য মতিজিল থানায় তথ্য যোগাযোগ প্রযুক্তি সংশোধিত আইন ২০১৩ (৫৭) ধারা ও দন্ডবিধির ২৯৫ ধারা মোতাবেক একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026