বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৭

হোটেল অনুরাগের এমডি আতিক হত্যা মামলার রায় ঘোষণা

হোটেল অনুরাগের এমডি আতিক হত্যা মামলার রায় ঘোষণা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সিলেট নগরীর হোটেল অনুরাগের এমডি আতিকুর রহমান হত্যা মামলায় বন্ধু শফিকের ফাঁসি হয়েছে। একই মামলায় আরো দুজনকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে । সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা বুধবার দুপুরে এই রায় ঘোষণা করেন।

মামলার বিবরণীতে জানা গেছে, ২০১০ সালের ২৯ নভেম্বর নগরীর ধোপাদিঘীর পাড়ের হোটেল অনুরাগের এমডি আতিকুর রহমানকে হোটেল কক্ষের ভেতর বেলা তিনটার দিকে শফিক, সুমন, খোকন হত্যা করে। এ ঘটনায় আতিকের বাবা হোটেলের চেয়ারম্যান মো. খুরশেদ আলী পরদিন সিলেট কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। পরে তদন্তকারী কর্মকর্তা ২০১১ সালের ১৮ জুন ৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালতে ঘটনা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় শফিককে ফাঁসি আর খোকন ও সুমনকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে। তবে শফিক ও খোকন পলাতক রয়েছে।

শামসুল ইসলাম আরো জানান- দীর্ঘদিন মামলাটি জেলা দায়রা জজ আদালতে চলার পর মহানগর দায়রা জজ আদালতে মামলাটি হস্তান্তর হয়। ফাঁসির দন্ডপ্রাপ্ত শফিকুর রহমান শফিক (৩২) ঢাকার হাজারীবাগের ২৮,  গণকটুলি লেনের হাজী রহমত উল­াহর পুত্র। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্তরা হচ্ছে- ঢাকার ললিত মোহন দাস লেনের মৃত আজমল হোসেনের ছেলে সুমন প্রকাশ মামা সুমন (৩০) ও একই এলাকার মৃত শরীফ মিয়ার ছেলে খোকন (৩০)। একইসাথে এই তিনজনকে ১০ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026