বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৭

সিলেটে বাফুফে ফুটবল একাডেমি উদ্বোধন

সিলেটে বাফুফে ফুটবল একাডেমি উদ্বোধন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সিলেটে নির্মিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ফুটবল একাডেমী’র উদ্বোধন করলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় নগরীর সদর উপজেলার খাদিমনগর বাইপাস সংলগ্ন এলাকায় এ ফুটবল একাডেমী’র উদ্বোধন করলেন অর্থমন্ত্রী।

উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য সাজে সাজানো হয়েছে ফুটবল একাডেমি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন।সংশ্লিষ্টরা জানান, ৪০ জন ক্ষুদে ফুটবলার নিয়ে যাত্রা শুরু করেছে সিলেট ফুটবল একাডেমি। অনূর্ধ্ব-১৩ বছর বয়সী ২০ জন, অনূর্ধ্ব-১৫ বছর বয়সী ২০ জনকে চুড়ান্ততভাবে প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। অন্যদিকে প্রতিমন্ত্রীরা হচ্ছেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এবং যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান।

এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান, এসএমপির ভারপ্রাপ্ত কমিশনার এসএম রুকন উদ্দিন ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026