
পেপার ওয়েটের আঘাতে আহত হওয়ার পর প্রথমে সচিবালয় ক্লিনিক, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন ওই সহকারী সচিব। তবে সচিবালয় ক্লিনিকে তিনি চিকিৎসা নেন ভিন্ন নামে। বিষয়টি সম্পর্কে খোলাসা হতে যোগাযোগ করা হলে, আহত আমলা বাংলানিউজকে কোন খবর না প্রকাশের অনুরোধ জানিয়ে বলেন, আমি ছুটিতে আছি।
আর যিনি মাথা ফাটিয়েছেন সেই নারীর বক্তব্য, এটা পরকীয়ার কোন ব্যাপার নয়। আমরা দু’জনই বিবাহিত। সে আমার বন্ধু। আর তাদের সহকর্মীরা বিষয়টিকে সহকর্মীদের ব্যক্তিগত বিষয় বলেই এড়িয়ে গেছেন। তবে নাম না প্রকাশের শর্তে ওই দুই সহকারী সচিবের অনেক সককর্মীই জানিয়েছেন, প্রেমিক আমলা পরকীয়ার টানে প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তার প্রেমিকার কক্ষে যান। প্রতিদিনের মতো তাদের মধ্যে আলাপচারিতা শুরু হয়।
সচিবালয় ক্লিনিকের এক কর্মকর্তা বলেন, আমরা তাকে আগে থেকেই চিনি। কিন্তু তিনি ভুয়া নামে চিকিৎসা নিলেন। সবই জানি, কিন্তু আমাদের বলার কিছু নেই। যদিও এই ঘটনাকে মিথ্যা দাবি করে কথিত প্রেমিক সাংবাদিকদের প্রথমে বলেন, বৃহস্পতিবার আমি ছুটিতে আছি। পরে বলেন, এ ধরনের নিউজ না করলেই কী নয়? নিউজটা করবেন না প্লিজ। চাকরিতে অনেক সমস্যা হয়ে যাবে।
অপরদিকে কথিত প্রেমিকা বলেন, তিনি আমার কক্ষে এসেছিলেন কি না তা বলব না। পেপার ওয়েট ছুড়ে মারার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, কপাল ফাটাইনি। শুধু তর্কাতর্কি হয়েছে। সে আমার বন্ধু। এ বিষয়ে জানতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিবকে প্রশ্ন করা হলে তিনি বলেন, তারা দুজনেই অ্যাডাল্ট। এ বিষয়ে আমার সঙ্গে নয়, তাদের সঙ্গে কথা বলেন। আমার উপরেও উর্ধ্বতন কর্মকর্তারা আছেন, যা করার তারাই করবেন।