মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের নির্বাচনী ফলাফল ঘোষনা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের নির্বাচনী ফলাফল ঘোষনা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ১৮৭ টি ভোট গননা করতে ৯ ঘন্টারও বেশি সময় অপেক্ষা করতে হয়েছে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের নির্বাচনে অংশ গ্রহনকারী প্রার্থীদের। রবিবার সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়ে লন্ডন টাইম রাত ২টা ৩০মিনিটে ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার মুক্তিযোদ্ধা লোকমান হোসেন ও নির্বাচন কমিশনার ব্যারিষ্টার নজির আহমদ।

নির্বাচনে বেশ কয়েকটি পদে অল্প ব্যবধানে বিজয়ী হয়েছেন বেশ কয়েকজন প্রার্থী। প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মির্জা আসহাব বেগ। তার প্রাপ্ত ভোট ৯৪। নিকতম প্রতিদ্বন্ধী মতছির খান পেয়েছেন ৯২ ভোট। জেনারেল সেক্রেটারী পদে নজরুল ইসলাম ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম ছিলেন শাহ শামীম আহমদ। তিনি পেয়েছেন ৯১ ভোট। ট্রেজারার পদে নির্বাচিত হয়েছেন মিসবাহ উদ্দিন। তিনি পেয়েছেন ১০১ ভোট। তার নিকতম মোবারক আলী পেয়েছেন ৮২ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে ২জন নির্বাচিত হয়েছেন তার হচ্ছেন আলহাজ্ব হাছন আলী (৯৭), আব্দুস সাত্তার (৮৩) অন্য দুই প্রার্থী হচ্ছেন সাজ্জাদুর রহমান (৭৯), আফছর মিয়া ছোট মিয়া ( ৬৪)। জয়েন্ট সেক্রেটারী দুইজন হচ্ছেন শেখ মোদ্দাবির হোসেন (১২০), মো: মকরম আলী আফরুজ (১১০)। অপর প্রার্থী হচ্ছেন ইলিয়াস আলী পাশা (৭৮)। প্রেস সেক্রেটারী নির্বাচিত হয়েছেন ওয়াহিদ আলী (৯৪), নিকটতম প্রতিদ্বন্ধী মো: এ মজনু (৮৮), সহ ট্রেজারার বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন তৈয়বুর রহমান, কার্লচারাল সেক্রেটারী নির্বাচিত হয়েছেন মানিক মিয়া (১০১), নিকটতম প্রতিদ্বন্ধি এস রাহমান রাহিন (৭৯)। কার্যকরি কমিটির ৭ সদস্য যথাক্রমে মনির আলী (১২৩), কদর উদ্দিন (১১৭), ফারুক মিয়া( ১১৩), মনির উদ্দিন বশির (৯৬), আসাদুর রহমান (৯৫), মনির আলী সুফি (৯৪), আব্দুল হাই (৯১)। অন্যান্য প্রার্থীগন ছিলেন ই্সুফ ইসলাম, মহব্বত শেখ, এম এ সালাম, আব্দুল হান্নান,শাহ জয়নাল আবেদিন।

উল্লেখ্য নির্বাচনে কোন প্যানেল না থাকলেও এবারেই প্রথমবারের মত সহকারী ট্রেজারের পদ ছাড়া সব কটি পদে নির্বাচন হয়। নির্বাচনের ফলাফল শেষে পরাজিত প্রার্থী মতছির খান, শাহ শামীম আহমদসহ অন্যান্যরা রিকাউন্টিং দাবী জানান। পরে নির্বাচন কমিশনগন ঘোষিত ফলাফল অক্ষুন্ন রেখে আপত্তি জানানো পদ গুলিতে আবারো রিকাউন্টিং করা হবে বলে জানান। উল্লেখ্য ২১২ সদস্যের ট্রাষ্টে এবারেই সর্বোচ্চ সংখ্যক ট্রাষ্টি হয়েছেন। জানাগেছে প্রায় ৫০জন নতুন ট্রাষ্টি হয়েছেন। ট্রাষ্টি ফ্রি ১হাজার পাউন্ড। বলায় হয়ে থাকে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্ট হচ্ছে এলিটদের ক্লাব। দেখা যাক বিশ্বনাথের এই এলিট ক্লাব সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের ভাগ্যের উন্নয়নে অতীতেরমত আগামীতে কতটুকু ভূমিকা রাখতে পারে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026