শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৪৬

বার্ড ফ্লু’র থাবা এবার ইংল্যান্ডে

বার্ড ফ্লু’র থাবা এবার ইংল্যান্ডে

বার্ড ফ্লু’র থাবা এবার ইংল্যান্ডে<!–

this is caption

–>

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বার্ড ফ্লু’র থাবা এবার ইল্যান্ডে। উত্তর ইংল্যান্ডের একটি হাঁস প্রযোজন খামারে বার্ড ফ্লু’র ভাইরাস পাওয়া গিয়েছে। সোমবার সরকারিভাবে একথা জানানো হয়েছে। রোববার নেদারল্যান্ডেও বার্ড ফ্লু’র ভাইরাস পাওয়া গিয়েছে। যদিও হল্যান্ড এবং ইংল্যান্ডের ঘটনার সাথে যোগাযোগ আছে কি-না, সে সম্পর্কে আধিকারীকরা নিশ্চিত নন।

জানা গিয়েছে, ইস্ট ইয়র্কশায়ারে হাঁস প্রযোজন খামারে ৬ হাজারের মতো হাঁস আছে। বার্ড ফ্লু’র সংক্রমণ রোধে ইতোমধ্যেই সমস্ত হাঁস মেরে ফেলা হয়েছে। সেইসাথে ওই খামার সংলগ্ন ১০ কিলোমিটার এলাকা জুড়ে নজরদারী শুরু করেছে ব্রিটিশ সরকারের পরিবেশ, খাদ্য ও গ্রামীণ বিষয়ক দফতর ডিইএফআরএ। সমস্ত পোলট্রি-জাত পণ্য বিক্রির উপরে জারি হয়েছে নিষেধাজ্ঞা।

এর আগে রোববার হল্যান্ড থেকে অত্যন্ত সংক্রামক বার্ড ফ্লু’র প্রমাণ গিয়েছে। দেশের মধ্যাংশের একটি পোলট্রি খামারে এই মারণ ভাইরাস পাওয়া যায়। এরপরই কালিংয়ের নির্দেশ দেয় প্রশাসন। প্রাথমিকভাবে ১ লাখ ৫০ হাজার মুরগি মেরে ফেলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সারাদেশে পোলট্রি-জাত পণ্যের বিক্রি, পরিবহণ সমস্ত ধরনের ব্যবহার নিষিদ্ধ করেছে প্রশাসন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026