সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২৬

ভারতে প্রথম ইবোলা আক্রান্ত রোগী

ভারতে প্রথম ইবোলা আক্রান্ত রোগী

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভারতে প্রথম ইবোলা আক্রান্ত ব্যক্তির সন্ধান মিলেছে। গত ১০ই নভেম্বর আফ্রিকার লাইবেরিয়া থেকে ২৬ বছরের এক যুবক দিল্লির সফদরজং বিমান বন্দরে নামে। তাকে পরীক্ষা করে তার বীর্যে মারণ রোগ ইবোলার জীবাণু পাওয়া গেছে। তবে তার শরীরে এই রোগের কোনও লক্ষণ ছিল না বলে স্বাস্থ্য মন্ত্রক সুত্রে বলা হয়েছে। যুবকটি লাইবেরিয়াতে ইবোলায় আক্রান্ত হয়েছিল বলে জানা যায়। সেখানে তার চিকিৎসার পর পুরোপুরি সুস্থ বলে সার্টিফিকেট দেওয়া হয়েছে।

তবে দিল্লি আসার পর তাকে পরীক্ষা করে রক্তে ইবোলার জীবাণু না পাওয়া গেলেও বীর্যে ইবোলার জীবাণু মেলায় তাকে বিমানবন্দরেই আলাদা করে রাখা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রক থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এটিই ভারতে প্রথম নিশ্চিত ইবোলা আক্রান্ত রোগী।

তবে এজন্য আতঙ্কের কিছু নেই। অনেক সময় রোগীর চিকিৎসার পরে সেরে উঠলেও তার শরীরে জীবাণূর উপস্থিতি থাকতে পারে। তবে এক্ষেত্রে রোগীর বীর্ষ পরীক্ষায় যতক্ষন না ইবোলা মুক্ত বলে নিশ্চিত হওয়া যাচ্ছে ততদিন তাকে আলাদাভাবে রেখে পর্যবেক্ষন করার কাজ চলবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026