শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৪৬

রাজা হলে কী করবেন চার্লস

রাজা হলে কী করবেন চার্লস

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: রাজা হওয়ার পরেও মানুষের মনের কাছাকাছি থাকতে চান ব্রিটিশ রাজসিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস। গার্ডিয়ান পত্রিকার প্রতিবেদনের তথ্য দিয়ে আজ বৃহস্পতিবার এএফপির খবরে এ কথা জানানো হয়।

নাম প্রকাশ না করে একটি সূত্র পত্রিকাটিকে জানায়, চার্লস সব সময়ই তাঁর নিজস্ব বিশ্বাস ও আদর্শ অনুযায়ী চলেন। তিনি রাজপরিবারের অন্যদের মতো গাম্ভীর্য ও দূরত্ব নিয়ে চলতে চান না। যা বলেন সোজাসাপ্টা। এ জন্য সমালোচনার মুখেও পড়েন। তবে এটি রাজপরিবারের মর্যাদা রক্ষার ক্ষেত্রে ক্ষতিকর প্রভাব ফেলবে না।

রাজপরিবারের সদস্যরা রাজনৈতিক ব্যাপারে সাধারণত কোনো মন্তব্য করেন না। এসব ক্ষেত্রে রানি এলিজাবেথ তাঁর মনোভাব গোপন রাখার জন্য জনপ্রিয়। তবে তাঁর ৬৬ বছর বয়সী ছেলে চার্লস নিজের পছন্দ ও অপছন্দের কথা সবাইকে বলার জন্য সমালোচিত হয়েছেন। এ বছরের শুরুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কার্যকলাপকে এডলফ হিটলারের সঙ্গে তুলনা করার জন্য তিনি সমালোচিত হন। ওই ঘটনার পরে গার্ডিয়ান পত্রিকার খবরে চার্লসের বন্ধু প্যাট্রিক হোল্ডেন বলেন, চার্লস ব্রিটিশ রাজপরিবারের সদস্য। সবকিছুই তাঁর জন্য চ্যালেঞ্জের। তাই এসব গুরুত্বপূর্ণ ব্যাপারে মন্তব্য করার ক্ষেত্রে তাঁর আরও সতর্ক থাকা প্রয়োজন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026