সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২৭

জাপানি পার্লামেন্টের নিম্নকক্ষ বিলোপ

জাপানি পার্লামেন্টের নিম্নকক্ষ বিলোপ

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: আগামী মাসে সাধারণ নির্বাচনের পথ প্রসারিত করতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙে দিয়েছেন।

টাইমস অব ইন্ডিয়ার এক খবরে জানানো হয়, আজ শুক্রবার আবে এ ঘোষণা দেন। একের পর এক আর্থিক কেলেঙ্কারির ঘটনায় সরকার ধাক্কা সামলানোর পর নতুন করে সমর্থন পাওয়ার লক্ষ্যে আবে এ ব্যবস্থা নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে অধিকাংশ সময় ধরে ক্ষমতায় থাকা আবের লিবারেল ডেমোক্রেটিক পার্টি আসছে নির্বাচনে কিছু আসন হারাতে পারে। কিন্তু জোটবদ্ধভাবে ৪৮০ আসনের নিম্নকক্ষে দলটির সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা জোরালো। আগামী ১৪ ডিসেম্বর এ মধ্যবর্তী নির্বাচন হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026