মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২

অর্পিতার বিয়ের দাওয়াত পাননি যারা

অর্পিতার বিয়ের দাওয়াত পাননি যারা

অর্পিতার বিয়ের দাওয়াত পাননি যারা

বিনোদন ডেস্ক: রমারমা আয়োজন। ৮ নভেম্বরের হায়দ্রাবাদের ফলকনামা প্যালেস যেন স্বপ্নপুরী। উপলক্ষ একটাই- সালমান খানের বোন অর্পিতা খানের বিয়ে। শাহরুখ খান, আমির খান, প্রিয়াঙ্কা থেকে শুরু করে এসেছিলেন তারকাদের অনেকেই। কিন্তু অনেক তারকাকে দাওয়াতই দেয়া হয়নি। আবার নিমন্ত্রিতদের তালিকায় থেকেও আসেননি অনেকেই।বচ্চন পরিবারের কাউকে দেখাই যায়নি বিয়ের অনুষ্ঠানে। তারা নাকি দাওয়াতই পাননি। অথচ এক সময় বচ্চন পরিবারের সঙ্গে সালমানের খুব ভালো সম্পর্ক ছিলো। এ সম্পর্কে ছেদ পড়েছে সালমানের আগের প্রেমিকা ঐশ্বরিয়ার সঙ্গে অভিষেকের বিয়ের পর।দাওয়াতের তালিকা থেকে বাদ পড়েছেন রণবীর কাপুরও। কিন্তু তার বোন ঋদ্ধিমা ঠিকই এসেছিলেন। কিছুদিন আগেও রণবীরের সঙ্গে ভালো বন্ধুত্ব ছিলো সালমানের। ক্যাটরিনা কাইফের সঙ্গে রণবীরের সম্পর্ক হওয়ার পর থেকে বেঁধেছে বিপত্তি।

খান পরিবারের  যে কোনও অনুষ্ঠানে উপস্থিত থাকেন সোনাক্ষী। কিন্তু অর্পিতার বিয়েতে আসতে পারেননি তিনি। পরবর্তী  ছবি ‘তেভর’-এর প্রমোশনের জন্য ভীষণ ব্যস্ত তিনি।

বাস্তব জীবনে সালমান খান অর্জুনের আদর্শ। সালমানও পছন্দ করেন তাকে। কিন্তু সমস্যা একটাই। অর্জুন অর্পিতা খানের পুরনো প্রেমিক। তাই বিয়েতে দাওয়াত পাননি তিনি। শোনা যাচ্ছে, বিয়েতে অর্জুন আসুক এমনটা নাকি নিজেই চাননি অর্পিতা।

বোনের বিয়েতে আয়োজনের কমতি রাখেননি সালমান। ১৬ কোটি টাকার ফ্ল্যাট উপহার দিয়েছেন। কিন্তু চমক তো একটা বাকি ছিলো। বিয়ের দিন সন্ধ্যায় সালমান বোনের জন্য নিয়ে আসলেন দামী গাড়ি। সাদা রঙের রোলস রয়েল ফ্যান্টমের ওই গাড়িটির দাম ৪ কোটি টাকা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026