মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০

লন্ডনে সংবাদ সম্মেলন: ঢাকা রিজেন্সিকে এগিয়ে নিতে প্রত্যয়

লন্ডনে সংবাদ সম্মেলন: ঢাকা রিজেন্সিকে এগিয়ে নিতে প্রত্যয়

ঢাকা রিজেন্সিকে এগিয়ে নিতে বিনোয়োগকারীদের প্রত্যয়

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ঢাকা রিজেন্সিকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রতিষ্ঠানটির বিনোয়োগকারীরা। সম্প্রতি পূর্ব লন্ডনের এট্রিয়াম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ প্রত্যয় ব্যক্ত করেন।

ঢাকা রিজেন্সি নিয়ে মিথ্যা ও বিভ্রান্তমূলক প্রচারণার পর সঠিক তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ঢাকা রিজেন্সির অন্যতম বিনিয়োগকারী মহিব চৌধুরীর পরিচালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিনিয়োগকারী সাইদুর রহমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা রিজেন্সি ব্রিটিশ বাংলাদেশিদের দ্বারা প্রতিষ্ঠিত একটি মাল্টিন্যাশনাল কোম্পানি। দেশে-বিদেশে হোটেলটি আজ সফল বিনিয়োগের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। ব্রিটিশ বাংলাদেশিদের সফল ও সর্ববৃহৎ বিনিয়োগ ঢাকা রিজেন্সি নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে অভিযোগ করা হয়।

এসময় উদ্যোক্তারা হয়, কিছু স্বার্থান্বেষী বিনিয়োগকারী হোটেলটি ধ্বংস ও দখল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তারা ছাড়া রিজেন্সির বোর্ড অব ডিরেক্টরস ও সব বিনিয়োগকারীদের মধ্যে কোনো বিরোধ নেই। ব্যক্তিগত রেষারেষির কারণে তারা sএই সফল বিনিয়োগের সুনাম নষ্ট হতে দিতে পারেন না। সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর শাহিদ হামিদ পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশনের মাধ্যমে কোম্পানির বিভিন্ন তথ্য ও পরিকল্পনা তুলে ধরেন।

সাংবাদিক সম্মেলনে বিনিয়োগকারী ব্যারিষ্টার নজরুল খসরু, ব্যারিষ্টার মুজিবুল হক ও মুহিদ আলী মিঠু সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এরপর এক গালা ডিনারের আয়েঅজন করা হয়। সেখানে বক্তব্য দেন ঢাকা রিজেন্সির অন্যতম প্রতিষ্ঠাতা মুসলেহ আহমেদ, বিবিসিসি-র প্রেসিডেন্ট মাতাব চৌধুরী, নমিনী স্মিথ মিয়া। অন্যদের মধ্যে ক্যাটারিং অ্যাসোসিয়েশনের সেক্রেটারিরি এম এ মুনিম, কামাল ইয়াকুব, মিনা রহমান, সৈয়দ নুরুল, মনির আহমেদ, আহসান আহমেদসহ ক্যাটারিং অ্যাসোসিয়েশন ও বিবিসিসি-র নেতারা উপস্থিত ছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026