মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০

লন্ডনে জারদারির হোটেলের সামনে বিস্ফোরণ

লন্ডনে জারদারির হোটেলের সামনে বিস্ফোরণ

লন্ডনে জারদারির হোটেলের সামনে বিস্ফোরণ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: লন্ডন সফররত পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির হোটেলের সামনে গ্যাস বিস্ফোরণ হয়েছে। এতে কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন। লন্ডন থেকে পাকিস্তানের জিয়ো টিভির সাংবাদিক মুর্তজা আলী শাহ এই টুইটে এ কথা জানিয়েছেন।

লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস বলছে, আহতদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

ফায়ার ব্রিগেডের তথ্যানুযায়ী, হোটেল বেজমেন্টে শুক্রবার রাত ১১ টা ৪০ মিনিটের দিকে ওই বিস্ফোরণ হয়। এতে ভবনের একাংশ ক্ষতিগ্রস্থ হয়।

ডন অনলাইন জানায়, বিস্ফোরণের সময় সেন্ট্রাল লন্ডনের হায়াত রিজেন্সি পাঁচ তারকা হোটেলে জারদারি ছিলেন না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026