বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৩১

লন্ডনে জাকজমকভাবে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড অনুষ্ঠিত

লন্ডনে জাকজমকভাবে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড অনুষ্ঠিত

কারি অ্যাওয়ার্ডস-এ বাংলাদেশের জয়জয়কার

শীর্ষবিন্দু নিউজ: লন্ডনের কারি অস্কার খ্যাত ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়ে গেল গত পহেলা ডিসেম্বর। লন্ডন শহরের বেটারসি এভ্যুলশনে প্রতি বছর অনুষ্ঠিত হয় ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডস।

এ বছর ছিলো এর দশম আসর। অনুষ্ঠিত হয়েছে ১ ডিসেম্বর। বাংলাদেশী মালিকানাধীন রেস্টুরেন্টগুলোর জয়জয়কার দেখা গেছে এবারের আসরে। ১৩টি পুরস্কারের মধ্যে ৭টি বিভাগে বিজয়ী হয়েছেন বাংলাদেশী কারি রেস্টুরেন্ট মালিকরা। এরমধ্যে আলহাজ্ব সামসুদ্দিন খান পেয়েছেন লাইফটাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড।

সরাসরি ভিডিও বার্তায় লাইফটাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডেও ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন। অনুষ্ঠানে সরাসরি উপস্থিত ছিলেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী তেরেসা মে। এ আসরে প্রদান করা হয়েছে আরও ১২টি পুরস্কার। এর মধ্যে লন্ডন সেন্ট্রাল অ্যান্ড সিটি বিভাগে পুরস্কার জিতেছে দ্য সিনামন ক্লাব রেস্টুরেন্ট। লন্ডন সাবার্বস বিভাগে সাম্পান থ্রি উইলিং, সাউথ ইস্ট বিভাগে মালিকস, সাউথ ওয়েস্ট বিভাগে মিরিস্টিকা, নর্থ ইস্ট বিভাগে আগ্রা মিডপয়েন্ট, নর্থ ওয়েস্ট বিভাগে ব্লু টিফিন, মিডল্যান্ডস বিভাগে মেম সাব, ওয়ালস বিভাগে রসই ইন্ডিয়ান কিচেন এবং স্কটল্যান্ড বিভাগে লাইট অব ব্যঙ্গল জিতে নিয়েছে সেরার খেতাব।

এছাড়া বিশেষ পুরস্কারের তালিকায় নাম রয়েছে ক্যাজুয়াল ডাইনিং বিভাগে ডিসুম কভেন্ট গার্ডেন, নিউকামার বিভাগে ফাইভ রিভার্স এ লা কার্ট এবং বেস্ট ডেলিভারি বিভাগে চিলি পিকল রেস্টুরেন্ট। বাংলাদেশে জন্মগ্রহণকারী এনাম আলী এমবিই ২০০৫ সালে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডস চালু করেন। যুক্তরাজ্যে তার পরিচিতি কারি কিং হিসেবে। বাংলাদেশে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডস-২০১৪ এর গণযোগাযোগ পার্টনার হিসেবে কাজ করেছে ঢুলি কমিউনিকেশনস।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026