শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৪

বৃটেনে ইউনিভার্সিটি ফি বৃদ্ধির কারণে ছাত্রভোট হারাবে টোরিরা

বৃটেনে ইউনিভার্সিটি ফি বৃদ্ধির কারণে ছাত্রভোট হারাবে টোরিরা

নিউজ ডেস্ক: যুক্তরাজ্যে বিশ্ববিদ্যালয়ের টুইশান ফি বাড়ানোর ফলে কনজারভেটিভরা লেবার পার্টির কাছে তাদের ছাত্র ভোট হারাবে বলে গবেষকরা মন্তব্য করেছেন।

হাইয়ার এডুকেশন পলিসি ইন্সাটাটউট কতৃক প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে যে আন্ডারগ্রাজুয়েট টিউশন ফি বৃদ্ধির সিদ্ধান্ত লিবারেল ডেমক্রেটিক পার্টি ও কনজারভেটিভদের মারাত্মক ক্ষতি করবে। কোয়ালিশন এমপিদের মধ্যে সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছেন এডুকেশন সেক্রেটারি নিকি মরগান এবং লিবারেল ডেমক্রেট জাষ্টিজ মিনিষ্টার সাইমন হিউজ ও ক্লাইমেট সেক্রেটারি এড ডেবি।

ছাত্রদের মধ্যে লেবারের প্রতি সমর্থন ২০০৫ সালে নাটকীয়ভাবে হ্রাস পায়। অক্সফোর্ডের ট্রিনিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক স্টিফেন ফিশার পরিচালিত এই বিশ্লেষণে দেখা যায় বেশী বিশ্ববিদ্যালয় পড়ুয়া অধ্যুষিত ১২টি নির্বাচনি এলাকার শিক্ষার্থীরা ইংল্যান্ডে ফি বৃদ্ধির বিষয়টি ক্রোধের সাথে বিবেচনা করতে পারেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026