বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪১

আকস্মিক সফরে মন্ত্রী ওবায়দুল কাদের সিলেটে: ইজিবাইক আটকে নির্দেশ দিলেন পুলিশকে

আকস্মিক সফরে মন্ত্রী ওবায়দুল কাদের সিলেটে: ইজিবাইক আটকে নির্দেশ দিলেন পুলিশকে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: পরিকল্পনা ছাড়াই আকস্মিক সফরে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সিলেট সফর করেন। বুধবার বেলা ২টায় নভো এয়ারের একটি ফ্লাইটে তিনি সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ। মন্ত্রীর এই সফর নিয়ে আগে থেকে কিছুই জানতেন না সংশ্লিষ্টরা।

জানা যায়, বুধবার দুপুরের দিকে সিলেটের বিমানবন্দর সড়কে ইজিবাইক চলাচল করতে দেখে নিজের গাড়ি থামিয়ে ইজিবাইক আটক করে পুলিশে দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে মন্ত্রী সিলেটের হুমায়ুন রশীদ চত্বর ও চণ্ডীপুলে অবৈধ ট্রাক স্ট্যান্ড পরিদর্শনে যাওয়ার পথে ১০টি ইজিবাইক চলাচল করতে দেখে নিজের গাড়ি থামিয়ে সেগুলোকে আটক করেন। পরে ইজিবাইকগুলোকে থানায় নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেন তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026