সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২৭

সার্ক শীর্ষ সম্মেলনের শেষ দিন: জ্বালানি সহযোগিতা চুক্তি সাক্ষর

সার্ক শীর্ষ সম্মেলনের শেষ দিন: জ্বালানি সহযোগিতা চুক্তি সাক্ষর

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: জ্বালানি সহযোগিতা সম্প্রসারিত করতে একটি চুক্তি সই করেছে সার্ক দেশগুলো, যার ফলে এক দেশের বিদ্যুৎ সহজেই অন্য দেশ কিনতে পারবে। নেপালে শীর্ষ সম্মেলনের শেষ দিন বৃহস্পতিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আট দেশের শীর্ষ নেতাদের উপস্থিতিতে পরররাষ্ট্রমন্ত্রীরা এই চুক্তিতে সই করেন।

স্বাক্ষরিত ‘সার্ক ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট ফর এনার্জি কো-অপারেশন’ এ আন্তঃসীমান্ত বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়েছে, যার মধ্য দিয়ে এক দেশের বিদ্যুৎ সহজেই অন্য দেশ কিনতে পারবে। কাঠমান্ডুর রাষ্ট্রীয় সভাগৃহে বুধবার শুরু হয়েছিল দক্ষিণ এশিয়ার আঞ্চলিক এই জোটের অষ্টাদশ শীর্ষ সম্মেলন, বৃহস্পতিবার তা শেষ হয়েছে।

পরবর্তী শীর্ষ সম্মেলন হবে পাকিস্তানের ইসলামাবাদে। জ্বালানি চুক্তির পাশাপাশি সার্ক আঞ্চলিক রেল সহযোগিতা চুক্তি এবং সার্ক পণ্য ও যাত্রীবাহী মোটরযান চলাচল চুক্তির আশা নিয়ে শুরু হয়েছিল এবারের সার্ক সম্মেলন।

শীর্ষ সম্মেলন শুরুর আগে পররাষ্ট্রমন্ত্রীদের জোর আলোচনা চললেও প্রথম দিনটি নিস্ফলাই থেকে যায়। প্রস্তুত নয় জানিয়ে পাকিস্তানের আপত্তিতে আটকে যায় চুক্তিগুলো। তবে বিদ্যুৎ সহযোগিতা বাড়াতে সার্ক কাঠামো চুক্তির সম্ভাবনার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026