শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:১৫

লন্ডনে ভিসা ছাড়াই ট্রানজিট সুবিধা শুরু হচ্ছে ডিসেম্বর থেকে

লন্ডনে ভিসা ছাড়াই ট্রানজিট সুবিধা শুরু হচ্ছে ডিসেম্বর থেকে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: আগামী ডিসেম্বর থেকে শর্ত সাপেক্ষে ভিসা ছাড়াই যুক্তরাজ্যের ট্রানজিট সুবিধা পাবেন বাংলাদেশি নাগরিকরা। এই ভিসার আওতাধীন নাগরিকরা ৪৮ ঘন্টার মধ্যে যুক্তরাজ্য ত্যাগ করতে হবে।

তবে এক্ষেত্রে যেসব বাংলাদেশি নাগরিকের অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড অথবা যুক্তরাষ্ট্রের ভিসা রয়েছে তারাই এ সুবিধা পাবেন। বৃহস্পতিবার ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন থেকে একথা জানানো হয়।

হাইকমিশন থেকে বলা হয়, উল্লেখিত ভিসাধারী বাংলাদেশি নাগরিকদের যদি বিমানে আসা-যাওয়ার ক্ষেত্রে যুক্তরাজ্যে ট্রানজিট নিতে হয় তবে তারা আগামী ডিসেম্বরের প্রথম দিন থেকেই এ সুবিধা পাবেন। এক্ষেত্রে যুক্তরাজ্যে ট্রানজিট সুবিধা প্রার্থীদের কাছে অবশ্যই ফেরত টিকিট থাকতে হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026