বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৩২

লন্ডনে তারেকের সাক্ষাৎ পাননি শমসের-খোকা

লন্ডনে তারেকের সাক্ষাৎ পাননি শমসের-খোকা

 শমসের মোবিন চৌধুরী, তারেক রহমান ও সাদেক হোসেন খোকা

নিউজ ডেস্ক: লন্ডনে গিয়ে বারবার চেষ্টা করেও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি বিএনপির জ্যেষ্ঠ তিন নেতা। শত চেষ্টার পরও সাক্ষাৎ না পেয়ে কেউ বাধ্য হয়ে দেশে ফিরছেন। অনেকেই আবার সাক্ষাৎ লাভে সেখানেই অপেক্ষা করছেন! বিএনপির দলীয় ও দলটির লন্ডন শাখার দায়িত্বশীল সূত্র বিষয়টি জানিয়েছে।

তারেকের সাক্ষাৎ প্রার্থী তিন নেতা হলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকা এবং ঢাকা মহানগর বিএনপি নেতা এম এ কাইয়ুম। লন্ডন বিএনপির দায়িত্বশীল সূত্র জানায়, ইংল্যান্ডে অবস্থানরত তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সাদেক হোসেন খোকা লন্ডনে যান। এরপর সেখানে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে বেশ জোরেশোরে চেষ্টা চালান তিনি। কিন্তু তার সঙ্গে সাক্ষাৎ করেন নি তারেক।

সূত্র বলছে, এক পর্যায়ে ব্যর্থ হয়ে খোকা গত পরশুদিন (মঙ্গলবার-২৫ নভেম্বর) ঢাকা থেকে এমএ কাইয়ুমকে লন্ডনে ডেকে পাঠান। বর্তমানে তিনিও লন্ডনে অবস্থান করছেন। তবে শত চেষ্টা করেও তারা অভিমানী তারেকের সাক্ষাৎ পাননি বলে বিএনপির লন্ডন ও ঢাকার একাধিক সূত্র জানিয়েছে।

এদিকে শুধু খোকাই নন! লন্ডনে অবস্থান করে বিভিন্ন সময় চেষ্টা চালিয়েও তারেকের সঙ্গে সাক্ষাতে ব্যর্থ হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরীও। গুলশান বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয় সূত্র জানায়, তারেকের সঙ্গে সাক্ষা‍ৎ করতে ব্যর্থ হয়ে শমসের মোবিন চৌধুরী ঢাকা ফিরছেন।

সূত্র দাবি করছে, গত ৫ জানুয়ারির নির্বাচন ঠেকানোর আন্দোলনে বিএনপির ঢাকা মহানগর কমিটি ব্যর্থতার পরিচয় দেয়। আর এতেই খোকার ওপর বেশ ক্ষুব্দ হয়ে আছেন তারেক। শুধু খোকা নয়, এ ঘটনায় ঢাকা মহানগরীর বেশ কয়েকজন নেতার ওপর ক্ষুব্দ রয়েছেন তারেক রহমান। আর এ কারণেই  খোকার শত চেষ্টাতেও তারেকের সাক্ষাৎ মেলে নি।

এদিকে কূটনীতিকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে ব্যর্থ হয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্র সচিব শমসের মোবিন চৌধুরী। এ কারণে তার ওপরও ক্ষুব্দ হয়ে আছেন তারেক রহমান। আর এসব কারণেই বেশ কয়েকদিন চেষ্টা করেও তিনি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি বলে দাবি করছে সূত্র।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026