বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০৩

ভালো আছেন পেলে

পেলে জানালেন তিনি সুস্থ আছেন । ছবি: রয়টার্স

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পেলে জানালেন তিনি সুস্থ আছেন । মূত্রাশয়ে সংক্রমণে সাও পাওলোর হাসপাতালে পেলে। গতকাল জানা গিয়েছিল, ফুটবলসম্রাটের শারীরিক অবস্থা অবনতির দিকে। তবে ভক্ত-সমর্থকদের সুখবর, এখন বেশ ভালো আছেন পেলে। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি জানিয়েছেন পেলে নিজেই।

ফেসবুক ও টুইটারে নিজের পেজে ৭৪ বছর বয়সী ফুটবল কিংবদন্তি লিখেছেন, আমি ভালো আছি। আপনাদের ভালোবাসা ও সমর্থন পেয়ে আমি ধন্য। গুরুতর কিছু না ঘটায় ঈশ্বরকে ধন্যবাদ। পেলে বলেন, নিরিবিলি চিকিৎসার জন্য হাসপাতালের একটি বিশেষ কক্ষে আমাকে স্থানান্তর করা হয়েছে। যদিও অনেকে আমাকে দেখতে আসছেন, তাতে আমি মুগ্ধ। আমার নিরবচ্ছিন্ন চিকিৎসা প্রয়োজন।

এক বিবৃতিতে জানানো হয়েছে, পেলের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। কিন্তু তিনি এখনো নিবিড় পরিচর্যায় রয়েছেন। কয়েক দিন আগে পাকস্থলীর সমস্যা নিয়ে সপ্তাহ দুয়েক আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পেলে। সেবার কিডনির পাথর অস্ত্রোপচার করিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন। কিছুদিন পর মূত্রাশয়ে সংক্রমণ হওয়ার পর পেলে আবার ভর্তি হন হাসপাতালে। এএফপি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026